এক্সপ্লোর

Malda News: ব্যবসায়ী দম্পতি গিয়েছেন বেড়াতে, ফাঁকা বাড়ির সুযোগে লক্ষাধিক টাকার লুঠ দুষ্কৃতীদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিবেদন পোদ্দার নামে জনৈক ব্যক্তি ধর্মতলা এলাকার একটি বাড়ির নিচের চলায় সপরিবারে ভাড়া নিয়ে থাকেন। তাঁরাই কয়েকদিন ধরে জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছিলেন।

করুণাময় সিংহ, মালদা : ফাঁকা বাড়ির সুযোগে লক্ষাধিক টাকার লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চব্য ছড়িয়ে পড়ল গাজোল (Malda) থানার ধর্মতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে, সেই ব্যবসায়ী দম্পতি কালীপুজোর পর জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা চুরির বিষয়ে কিছুই জানতে পারেননি। শনিবার সকালে ব্যবসায়ী দম্পতির বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ হয় আশেপাশের লোকেদের। খবর পেয়েই ঘটনাস্থলে তদন্তে আসে গাজোল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিবেদন পোদ্দার নামে জনৈক ব্যক্তি ধর্মতলা এলাকার একটি বাড়ির নিচের চলায় সপরিবারে ভাড়া নিয়ে থাকেন। তাঁরাই কয়েকদিন ধরে জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে, নগদ অর্থ ও সোনার গহনা মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, অর্থ ও সোনার অলঙ্কারের সঙ্গে এলইডি টিভি ও আরও বেশ কিছু ঘরের সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা।

আরও পড়ুন - Malda: হরিশ্চন্দ্রপুরে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, শ্বাসরোধ করে খুন মহিলাকে

ব্যবসায়ী নিবেদন পোদ্দারের এক আত্মীয় মিঠু ঘোষ প্রসঙ্গে জানিয়েছেন যে, নিবেদন বাবু তাঁর জামাইবাবু হন সম্পর্কে। তিনি বলেন, 'দিদি ও জামাইবাবু কালিপুজোর পর সপরিবারে বেড়াতে গিয়েছেন জলপাইগুড়িতে। গত কয়েকদিন ধরেই বাড়িতে কেউ ছিলেন না। এরপরই আমরা চুরির বিষয়টা জানতে পারি। বাড়ির মালিক উপরের তলায় থাকেন। তাঁরাও এই ব্যাপারে কিছু জানতে পারেননি। শনিবার সকালে বিষয়টা জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে যায়। পুরো বিষয়টাই গাজোল থানার পুলিশকে জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন যে, তাঁরা তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, দেড় লক্ষ টাকার সোনার অলঙ্কার ও বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা।'

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget