এক্সপ্লোর

Malda News: ফের মালদায় শ্যুটআউট, তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হল গুলিবিদ্ধকে

Malda Shootout Case: ফের মালদায় শ্যুটআউট। শেষ অবধি পাওয়া খবরে, এখানে রাজনৈতিক ইস্যু জড়িয়ে না থাকলেও, ক্রমবর্ধমান অপরাধ নিয়ে উঠল প্রশ্ন।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের আগে ফের অঘটন। তবে শেষ অবধি পাওয়া খবরে, এখানে রাজনৈতিক ইস্যু জড়িয়ে না থাকলেও, ক্রমবর্ধমান অপরাধ (Crime) নিয়ে উঠল প্রশ্ন। প্রশ্ন উঠল নাগরিক নিরাপত্তায়। যেখানে সেখানে দিনেদুপুরে, এমনকি প্রশাসনিক এলাকার অদূরেও সম্প্রতি ভুরিভুরি শ্যুটআউটের উদাহরণ উঠে এসেছে। আর এবার ফের চলল গুলি মালদায়(Malda Shootout Case)। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে শ্যুটআউট। গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ভবানীপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিল্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, গুলিবিদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ছাব্বিশের ওই গুলিবিদ্ধর নাম মির্জা আকবর।বাড়ি ভবানীপুর এলাকায়।

প্রসঙ্গত, এখনও বজবজ শ্যুটআউটের স্মৃতি তাজা। ভরদুপুরে, আশপাশে খোলা দোকানপাট। রাস্তায় চলছে গাড়িঘোড়া। তার মধ্যেই প্রকাশ্যে শ্যুটআউটের ঘটনা চলতি মাসের শুরুতেই সবাইকে অবাক করেছিল। হাড়হিম করে দেওয়া এই দৃশ্য যদিও উত্তরপ্রদেশ বা অন্য কোনও রাজ্যের নয়। এই ছবি খোদ এই বাংলার। তাও একেবারে কলকাতা লাগোয়া বজবজে। দক্ষিণ কলকাতার তারাতলা থেকে যে এলাকার দূরত্ব মাত্র সাড়ে ১৪ কিলোমিটার। আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন এক অভিযুক্ত।                                        

যে দৃশ্য দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে, উত্তরপ্রদেশে উমেশ পালকে হত্য়ার মুহূর্তের সই ভয়ঙ্কর ছবি। প্রকাশ্য় রাস্তায় খুন। বজবজের ছবি যেন হুবহু সেই ঘটনার পুনরাবৃত্তি। এক্ষেত্রে অবশ্য প্রাণহানি হয়নি। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আলতাব উদ্দিন।পুলিশ সূত্রে খবর, ২০০০ সালের একটি খুনের ঘটনায়, আলিপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন এই মামলায় অভিযুক্ত আলতাব। সেখান থেকে ফেরার পথে বজবজ স্টেশন থেকে, আরেকজনের মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে, মহত্মা গাঁধী রোডের উপর কয়লাসড়কে, তাঁদের বাইকের পাশেই চলে আসে আরেকটি বাইক। এরপরই পিছনে বসে থাকা আলতাবকে লক্ষ্য করে গুলি চালায় অন্য বাইকে বসে থাকা দুষ্কৃতী।           

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

কিন্তু কেন এই হামলা? স্থানীয় সূত্রে খবর, আলতাব ও শোবরাজ, দুজনেরই বাড়ি নোদাখালি থানা এলাকায়।মাটি কাটার সিন্ডিকেট নিয়ে তাঁদের দীর্ঘদিনের বিবাদ ছিল। একদিকে ডাকাতির ঘটনায় ১০ বছর জেল খেটেছেন আলতাব। অন্যদিকে গাঁজাকেসে একসময় জেলে ছিলেন শোবরাজও। পুলিশ সূত্রের দাবি, সেই সময় জেলের মধ্যেই তাঁরা বিবাদে জড়িয়ে পড়েছিলেন। বেশ কয়েক বছর আগে, আলতাবকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন শোবরাজ। কিন্তু, সেবার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।এবার ফের একইভাবে হামলার অভিযোগ উঠেছিল সেই শোবরাজের বিরুদ্ধেই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget