এক্সপ্লোর

Malda : পঞ্চায়েত ভোটেও কি টিকিট নিয়ে দলে অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা ? সাবিনার মন্তব্যে জল্পনা

Panchayat Vote : পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে বিভিন্ন জেলা থেকে সামনে এসেছিল অসন্তোষের ছবি

করুণাময় সিংহ ও সুজিত মণ্ডল, মালদা : পঞ্চায়েত ভোটেও (Panchayat Vote) কি টিকিট নিয়ে দলে অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা করছে তৃণমূল (TMC) নেতৃত্ব ? বুধবার সেই জল্পনা উস্কে দিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। বুধবার তৃণমূলের এক সমাবেশে তিনি বলেন, আগামী ভোটে কংগ্রেস, বিজেপি, সিপিএমের সাথে লড়াই হবে না।

পুরভোটে অসন্তোষের ছবি-

পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে বিভিন্ন জেলা থেকে সামনে এসেছিল অসন্তোষের ছবি। পঞ্চায়েত ভোটেও কি তার পুনরাবৃত্তির আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব ? সেই জল্পনা জোরাল হল- রাজ্যের সেচ প্রতিমন্ত্রী এবং মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের মন্তব্যে। বুধবার তৃণমূলের সভায়, জেলা নেতৃত্ব এবং রাজ্যের পরিবহণমন্ত্রীর উপস্থিতিতেই সাবিনা ইয়াসমিন স্পষ্ট বলেন, পঞ্চায়েতে তৃণমূলের লড়াই তৃণমূলের সঙ্গে !

মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, আগামী পঞ্চায়েতে লড়াই হবে বিজেপির বিরুদ্ধেও নয়, কংগ্রেসের বিরুদ্ধেও নয়, সিপিএমের বিরুদ্ধেও নয়। আমি মনে করি, আগামী পঞ্চায়েতে লড়াই হবে, যারা তৃণমূলের ছাঁট অংশ, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই হবে। এর জন্য প্রস্তুত থাকুন।

এরই সঙ্গে পঞ্চায়েত ভোটের আগে দলে ভাঙনের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। সাবিনা ইয়াসমিন বলেন, আমাদের তৃণমূল কংগ্রেসে যারা হয়তো টিকিট পাবে না, কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে না, বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, যাদের আমরা টিকিট দিতে পারব না, তাদের প্রার্থী করে আমাদের বিরুদ্ধে লড়াবে। তার জন্য প্রস্তুত থাকুন।

গত কয়েকদিনে মালদায় বারবার সামনে এসেছে তৃণমূলের অন্দরের সংঘাত। চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে ঠিকাদারদের নিয়ে দল চালানোর অভিযোগ তুলে জেলা সভাপতিকে চিঠি দিয়েছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম। তার আগে মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়কে বহিষ্কারের দাবি তুলছিলেন মালদার রতুয়ার তৃণমূল নেতা মহম্মদ হেশামউদ্দিন।

এই প্রেক্ষাপটে সাবিনা ইয়াসমিনের বক্তব্যকে হাতিয়ার করে, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। কংগ্রেস নেতা ও মালতীপুরের প্রাক্তন বিধায়ক অলবিরুনি জুলকারনাইন বলেন, গোষ্ঠীকোন্দলে জর্জরিত তৃণমূল। জেলা পরিষদ সদস্য বিধায়কের বিরুদ্ধে। ব্লক সভাপতি প্রকাশ্যে বলেন। এটাই এদের কালচার। আগামী নির্বাচনে মানুষ এদের যোগ্য জবাব দেবে।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে ফেভিক্যুইক দিয়ে জোড়া যাবে না। টাকার লোকে নিজেদের দলের বিরুদ্ধে নিজেরা প্রার্থীরা দাঁড় করাবে।

গত লোকসভা ভোটে মালদার একটিও আসনে জিততে পারেনি তৃণমূল। কিন্তু, বিধানসভা ভোটে আবার এই জেলার ১২টি আসনের মধ্যে ৮টিতে জেতে তৃণমূল।এবার পঞ্চায়েত ভোটে কী হবে ? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget