এক্সপ্লোর

Malda : এবার মালদার কালিয়াচক, বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত ২ বালক

প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমাও উদ্ধার হয়েছে...

করুণাময় সিংহ, কালিয়াচক(মালদা) : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক। আহত এক বালক স্থানীয় হাসপাতালে চিকাৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জে লিচুবাগানে। প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমাও উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ সুত্রে জানা গেছে, সুলতানগঞ্জ এলাকায় একটি লিচু বাগান রয়েছে। সেই বাগান দিয়ে মঙ্গলবার সকালে দুই বালক কাঠ কুড়োতে গেছিল। সেই সময় একটি বোমকে বল ভেবে ছোড়ে । এরপর বোমাটি ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে তরিঘড়ি ছুটে আসে লিচু বাগানে। আহত দুই বালককে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এক বালককে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও, অপর এক জন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে। 

কালিয়াচক থানার এক পুলিশ আধিকারিক জানান, এদিন সকালে দুই বালক কাঠ কুড়োতে গেছিল। সেই সময় বল ভেবে খেলতে গিয়ে দুই বালক আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুত করেছিল তা জানতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।.

দিনকয়েক আগে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত এক বালিকার মৃত্যু হয়েছে নন্দীগ্রামে। সেই ঘটনার তদন্তে নামে সিআইডি। নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের জাদুবাড়িচক গ্রামের ঘটনা। পরিত্যক্ত একটি বাড়িতে বোমা পড়েছিল সেখানে। 

স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, বাড়ির কাছেই খেলছিল ওই বালিকা ও তার দুই সঙ্গী। পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকে মোড়া গোলাকার বস্তু দেখে বাড়িতে নিয়ে আসে তারা। প্লাস্টিক খোলার সময় পড়ে গিয়ে বিস্ফোরণ হয়। জোরাল বিস্ফোরণ ঘটে। এর জেরে গুরুতর জখম হয় ওই বালিকা সহ তিনজন। তাদের তড়িঘড়ি নন্দীগ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই বালিকার মৃত্যু হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget