এক্সপ্লোর

Malda News: দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন, বিজেপিতে অসন্তোষ

বহিরাগত প্রার্থীকে ভোট নয়, এই মর্মে ১৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের পাশাপাশি, সোশাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা, কর্মীরা।

মালদা: ইংরেজবাজারে বিজেপিতে প্রার্থী অসন্তোষ। ১৯ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন বিজেপি নেতা, কর্মীদের। ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী রোহিত হালদার। তিনি ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বহিরাগত প্রার্থীকে ভোট নয়, এই মর্মে ১৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের পাশাপাশি, সোশাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা, কর্মীরা। ভোটবাক্সে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। নিজেদের মধ্যে বিরোধ এটাই গেরুয়া শিবিরের সংস্কৃতি, কটাক্ষ তৃণমূলের।

উল্লেখ্য, পুরভোটের আগের রাতে বিধাননগরের (Municipal Election 2022) ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর। দু-দুবার হামলা চালিয়ে জানলার কাচ ভাঙা হয় বলে অভিযোগ । তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী সুশোভন মণ্ডল।

সল্টলেকের বিএফ কমিউনিটি হলের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিধাননগরের (WB Municipal Election 2022) ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার। এ নিয়ে উত্তেজনা। সঠিক পরিচয় না দিতে পারায় বহিরাগত বলে দাবি করে এক ব্যক্তিকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। শেষপর্যন্ত পালিয়ে যায় ওই ব্যক্তি। 

বিধাননগরের ২৪ নম্বর ওয়ার্ডে কেষ্টপুরের দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের বুথে সিপিএম প্রার্থী অলোক রায়কে হেনস্থার অভিযোগ। তাঁর এজেন্টকেও বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন বাম প্রার্থী। 

অন্যদিকে আবার ১২ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা শুরু হয়। বুথে এজেন্টদের বসার জায়গা নিয়ে সিপিএম প্রার্থী রিঙ্কু রহমানের সঙ্গে নির্দল প্রার্থীর বচসা হয় বিস্তর। ইচ্ছা করে ভোটগ্রহণে দেরি করানোর অভিযোগ করেন বাম প্রার্থী। পরে নির্দল প্রার্থীর এজেন্টের সঙ্গে তৃণমূল প্রার্থীর এজেন্টের বচসা বাধে। পুলিশ গিয়ে  দু’ পক্ষকে সরিয়ে দেয়। এর পাশাপাশি, এই ওয়ার্ডে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল। সিপিএম প্রার্থী দলীয় প্রতীক আঁকা টুপি পরে আটঘড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ঢোকেন। টুপি খোলান অন্যরা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget