এক্সপ্লোর

Malda: ফের ত্রাণ-কেলেঙ্কারি মালদায়? টাকা নয়ছয়ের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল ও বিজেপি সদস্যদের বিরুদ্ধে

Malda News: সিপিএম নেতৃত্বের বক্তব্য, 'প্রধানের স্বামী, উপপ্রধান এবং শাসক দলের একাধিক পঞ্চায়েত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যের নামে টাকা ঢুকেছে। টাকা ঢুকেছে ৩ বিজেপি সদস্যের অ্যাকাউন্টেও।

অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, মালদা: বন্যার ত্রাণের টাকা (Flood Relief Fund Scam) নয়ছয়ের অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর (Harishchandra) ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ টাকা ঢুকেছে প্রধানের স্বামী, উপপ্রধান ও বেশ কয়েকজন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) সদস্যের অ্যাকাউন্টে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, টাকা ফেরানোর প্রক্রিয়া শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

বন্যা ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগ মালদায়

ফের বন্যা ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগ উঠল মালদায়। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী, উপপ্রধান-সহ একাধিক তৃণমূল নেতা। অভিযোগ, টাকা ঢুকেছে বিজেপি পঞ্চায়েত সদস্যের অ্যাকাউন্টেও। অভিযোগ ওঠার পরপরই টাকা ফিরতে শুরু করেছে সরকারি তহবিলে। 

২০১৭ সালে, হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েতে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। এবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতে উঠল টাকা নয়ছয়ের অভিযোগ।

ঘটনায় জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে সিপিএম (CPM) নেতৃত্ব। তাদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের একাংশ ত্রাণের টাকা পাননি। অভিযোগের পর দেখা যায়, কোথাও একই ব্যক্তির নামে ২-৩ বার টাকা ঢুকেছে। কোথাও আবার, এমন কারও নামে টাকা ঢুকেছে, যার ১৮ বছর বয়স পর্যন্ত হয়নি। 

মালদার সিপিএম জেলা কমিটির সদস্য মীরাজুল ফিরদৌসের বক্তব্য, 'প্রধানের স্বামী, উপপ্রধান এবং শাসক দলের একাধিক পঞ্চায়েত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যের নামে টাকা ঢুকেছে। টাকা ঢুকেছে ৩ বিজেপি সদস্যের অ্যাকাউন্টেও। এখন টাকা ফেরত দিতে শুরু করেছে। যাঁদের নামে টাকা এসেছে, প্রকৃত ক্ষতিগ্রস্তরা, তাঁরাই টাকা পাননি।'

অভিযোগকারী বিজয় রায়ের দাবি, 'কোনও টাকা পাইনি। সব বিত্তশালীদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।' অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি, টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। 

নেপথ্যে ষড়যন্ত্র, দাবি বিজেপির 

এমন ঘটনার পর বিজেপির দাবি, এর নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র। অন্যদিকে তৃণমূলের মন্তব্য, আইন আইনের পথে চলবে। 

উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, 'আমি কিছুদিন আগেই জানতে পেরেছি। প্রধান উপপ্রধানের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।  কিন্তু বিজেপির অ্যাকাউন্টে টাকা? ষড়যন্ত্র হয়েছে। অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে।'

অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্ত বলছেন, 'আইন আইনের পথে চলবে। তালিকার সময় গরমিলে বিষয়টা ধরা পড়ে। যারা যুক্ত তারা টাকা ফেরাতে শুরু করেছে।'

এবিষয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, প্রশাসনের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। বেশ কিছু পঞ্চায়েত সদস্য ও তাঁদের আত্মীয়দের ও অপ্রাপ্ত বয়স্কদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। প্রাথমিক তদন্তের পর আমরা শতাধিক ব্যক্তিকে নোটিস পাঠাই। টাকা ফেরানোর প্রক্রিয়া শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

এই ঘটনায় আগামী সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিপিএম জেলা নেতৃত্ব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget