এক্সপ্লোর

TMC: বন্যাত্রাণ দুর্নীতি মামলায় তৃণমূল নেতাদের আত্মসমর্পণের 'সুপ্রিম' নির্দেশ

Supreme Court on Flood Scam Case: মালদায় বন্যাত্রাণ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৩ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে তাঁদের ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।


অভিজিৎ চৌধুরী, মালদা: মালদায় বন্যাত্রাণ দুর্নীতি মামলায় বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং এক তৃণমূল নেতাকে দু’সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের ত্রাণের ৭৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সর্বোচ্চ আদালতের নির্দেশ ঘিরে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিরোধীরা।

সর্বোচ্চ আদালতে গিয়েও মিলল না স্বস্তি। মালদায় বন্যাত্রাণ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৩ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে তাঁদের ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, মালদার বরুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোনামণি সাহা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রোশনারা খাতুন এবং তৃণমূল নেতা আফসার আলিকে ১৪ দিনের মধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করতে হবে। 

বরুই গ্রামপঞ্চায়েতের কংগ্রেস সদস্য ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, "দুর্গতদের টাকা লুঠের সময় ওদের হুঁশ ছিল না। এখন পালিয়ে বেড়াচ্ছে। আশা করি আদালত সুবিচার করবে। আদালতের ওপরে আমাদের ভরসা রয়েছে।" ২০১৭ সালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মালদায়। প্রশাসন সূত্রে খবর, ঘরবাড়ি ভেঙে শুধু বরুই গ্রামঞ্চায়েতেই প্রায় সাড়ে ৭ হাজার মানুষ আশ্রয়হীন হন। 

গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য, কেন্দ্রের তরফে ত্রাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। তৃণমূল পরিচালিত বরুই গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো বন্যাত্রাণের প্রায় ৭৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। দুর্গতদের নামের পাশে একই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে বিপুল অর্থ তছরুপের অভিযোগ ওঠে। বিডিও-র কাছে টাকা নয়ছয়ের লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীদের একাংশ। মামলা গড়ায় আদালত পর্যন্ত। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয় প্রশাসনিক তদন্ত। বিডিও প্রধানের বিরুদ্ধে FIR দায়েরের পর, আত্মসমর্পণের নির্দেশ দিয়ে হুলিয়া জারি করে পুলিশ। তারপরেও দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান, কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসতেই ফের শুরু হয়েছে তরজা। 

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'

ভিডিও

Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা'। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Shankar Ghosh: 'সরকারি সম্পত্তি ধ্বংস করার অধিকার কারও নেই'। বললন শঙ্কর ঘোষ | ABP Ananda LIVE
TMC Inner Clash: আলোচনায় অংশ নেবে কে? 'ঋতব্রত' বনাম 'কালীঘাট' তৃণমূল | ABP Ananda Live
Suvendu Adhikari: 'যা করার করব, ধরে রাখুন, এটাই ওর শেষ বক্তব্য', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর |ABP Ananda
Knee Health : বয়স হলে হাঁটু-বদল নয় ! সময় থাকতে হাঁটু বাঁচান, মোক্ষম উপায় বলছেন চিকিৎসক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget