এক্সপ্লোর

Mamata Banerjee: মোমো বানালেন মমতা, দার্জিলিংয়ে নিজের হাতেই বানালেন এই জনপ্রিয় ডিশ

Mamata Banerjee Momo Making: তারপর তাঁদের সঙ্গে হাত লাগিয়ে মোমোও রান্না করেন তিনি। সেখানেই তিনি জানান, কর্মসংস্থান বাড়াতে পুরুষদের নিয়েও তৈরি হবে স্বনির্ভর গোষ্ঠী। 

আশাবুল হোসেন, কলকাতা: পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে (North Bengal) রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে মোমোও বানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলার পরই মোমো (Momo) বানানোর কাজেও হাত লাগান তৃণমূল সুপ্রিমো। নিজের হাতে কয়েকটি মোমোও বানান তিনি। মুখ্যমন্ত্রীকে এভাবে পাশে পেয়ে আপ্লুত হন স্থানীয়রাও। 

শৈলশহর সফর

এদিন মমতা জানান যে, এবার থেকে শুধু মহিলা নয়, পুরুষদের নিয়েও গড়া হবে স্বনির্ভর গোষ্ঠী। আজ সকালে হাঁটতে বেরিয়ে দার্জিলিঙের (Darjeeling) সিংমারিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁদের সঙ্গে হাত লাগিয়ে মোমোও রান্না করেন তিনি। সেখানেই তিনি জানান, কর্মসংস্থান বাড়াতে পুরুষদের নিয়েও তৈরি হবে স্বনির্ভর গোষ্ঠী। 

আরও পড়ুন, বাংলাকে ৪৭৫ কোটি টাকা আর্থিক সাহায্য, সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

প্রতিবারের মতো এবারও শৈলশহর সফরে গিয়ে সিংমারী, চৌরাস্তা, ম্যাল-সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় ঘোরেন মুখ্যমন্ত্রী। হাঁটতে হাঁটতে কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। এখন পর্যটন মরশুম চলছে। পাহাড়ে পর্যটকদের ভিড় বেশ অনেকটাও। ব্যবসা ভালো হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীকে সে কথা জানিয়েছেনও তাঁরা। এর আগেও জনসংযোগের সময় হাঁটতে বেরিয়ে দেখা হয় এক মহিলার সঙ্গে। মুখ্যমন্ত্রীর কাছে নিজের প্রয়োজনের কথা জানান ওই মহিলা। প্রয়োজন মেটানোর জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিশুদের আদর করেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দেন চকোলেট।  

 

উত্তরবঙ্গ সফর সেরে আজ দুপুরে তাঁর শিলিগুড়ি আসার কথা। তারপর বাগডোগরা থেকে বিমান ধরে আজই কলকাতা ফেরার কথা তাঁর।       

উত্তরবঙ্গ সফরে মমতা

প্রসঙ্গত, পাঁচ দিনের পাহাড় সফরে গিয়ে জনসংযোগে ব্যস্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন আগেই মহাকাল মন্দিরে পুজো দেন তিনি। সেই সময় রাস্তায় মুখ্যমন্ত্রীকে ভিড় জমে যায়।। জনসংযোগের মাঝেই ২৫ দিনের শিশুকে কোলে তুলে আদর করেন মুখ্যমন্ত্রী, সে ছবি জনপ্রিয়ও হয়েছে সোশাল মিডিয়ায়। পাহাড়ের বিভিন্ন বোর্ডের প্রতিনিধিদের অভাব-অভিযোগও শোনেন তিনি। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সঙ্গে সঙ্গে বিভিন্ন দফতরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  

 

 

 

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget