এক্সপ্লোর

Mamata Banerjee : ‘জোর করে কৃষকদের জমি কেড়েছেন, তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন’ সিঙ্গুর নিয়ে ফের চড়া সুর মমতার

CPM : বামেদের সঙ্গে টাটাকেও আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ‘আপনাদের ভোট দেওয়ার জন্য টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল’।

কলকাতা : সিঙ্গুর থেকে টাটার বিদায় নিয়ে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চড়া সুরে আক্রমণ শানালেন সিপিএমকে। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর সুরেই  কলকাতায় কালীপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কেউ কেউ বলে বেড়াচ্ছে, টাটা কেন বাংলার ছেলেমেদের চাকরি দেবে? বিজেপি-সিপিএম এটা বলে বেড়াচ্ছে, আমরা কখনও কাউকে আলাদা করে দেখিনি। আমাদের এখানে যারা বিনিয়োগ করেছে, তাদের সবাইকে স্বাগত।' তাঁর সরকার যাতে জোর করে জমি অধিগ্রহণ না করে সে ব্যাপারে তিনি নিজে সবসময় বাড়তি উদ্যোগ নিয়ে বিষয়টা দেখেন বলেও দাবি মুখ্যমন্ত্রীর। 

টাটা গোষ্ঠী-সিপিএমকে আক্রমণ

সিঙ্গুরে ন্যানো কারখানা না হওয়ার জন্য শিলিগুড়ি থেকে সিপিএমকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। একধাপ এগিয়ে কলকাতার মঞ্চ থেকে তাঁর ঝাঁঝালো আক্রমণ, ‘জোর করে কৃষকদের জমি কেড়েছেন, তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন’। পাশাপাশি সিঙ্গুরে ন্যানো কারখানার বিদায় নিয়ে বামেদের সঙ্গে টাটাকেও আক্রমণে মমতা। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ‘আপনাদের ভোট দেওয়ার জন্য টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল’।

টাটা-বিদায়ের রাজনীতি

যে সিঙ্গুর আন্দোলন রাজ্য রাজনীতির মোড় ঘুরে দিয়েছে। যে সিঙ্গুর একসময় বাংলার শিল্প-সম্ভাবনার প্রতীক হয়ে উঠতে উঠতেও শেষ অবধি শিল্পের সমাধি ঘটেছে। লাগাতার আন্দোলনের জেরে টাটাদের গাড়ি কারখানা তৈরি প্রায় শেষ হতে হতেও শেষ হয়নি, উল্টে শিল্পই শেষ হয়ে গেছে। সিঙ্গুর ন্যানো কারখানা না হওয়া নিয়ে সিপিএমকে দায়ী করলেও ২০০৮ সালে তৎকালীন টাটা কর্ণধার রতন টাটা কারখানার সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর দিন বলেছিলেন, 'দু’বছর আগে একবার আমি বলেছিলাম, কেউ আমার মাথায় বন্দুর ঠেকালে, হয় সে গুলি চালাবে নয়তো বন্দুক সরিয়ে নেবে, কিন্তু আমি আমার মাথা সরাবো না। আমার মনে হয় মিস ব্যানার্জি ট্রিগারটা টেনেই দিয়েছেন।'

কী অবস্থায় সিঙ্গুর

যেখানে তৈরি হওয়ার কথা ছিল বিশাল গাড়ি কারখানা, এখন সেখানে কোথাও ধান চাষ, কোথাও সবজি, কোথাও জলাশয় আর কোথাও শুধুই বিঘের পর বিঘে শুধুই জঙ্গল। মাস কয়েক আগে সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্পের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, অ্যাগ্রো ইন্ডাস্ট্রির জন্য বোঢ়াই পহলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮ একর খাস জমি নেওয়া হয়েছে। বর্তমানে তা ডেভেলপমেন্টের কাজ চলছে।

আরও পড়ুন- 'মমতার ধর্নামঞ্চ, বিক্ষোভের কারণেই টাটা-রা সিঙ্গুর ছেড়েছিল', চাঞ্চল্যকর দাবি রবীন্দ্রনাথের

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget