এক্সপ্লোর

Rabindranath Bhattacharjee: 'মমতার ধর্নামঞ্চ, বিক্ষোভের কারণেই টাটা-রা সিঙ্গুর ছেড়েছিল', চাঞ্চল্যকর দাবি রবীন্দ্রনাথের

Rabindranath on Mamata Tata Issue: 'সিঙ্গুর থেকে টাটাদের সিপিএম তাড়িয়েছে ', মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে সহমত হলেন না সিঙ্গুরের মাস্টার মশাই। কী বললেন প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ?

সোমনাথ মিত্র, হুগলি: 'সিঙ্গুর (Singur) থেকে টাটাদের (TATA) সিপিএম তাড়িয়েছে', মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এই মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত হলেন না। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক তথা মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabaindranath Bhattacharjee)। আজ তিনি বলেন, একমাত্র সিপিএম জন্যেই টাটা চলে গেছে তাতে আমি সহমত পোষণ করিনা। সিঙ্গুর আন্দোলনকারী রূপে আমরা যারা নেতৃত্বে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ও  অন্যান্য দলসহ সবাই মিলে যে ধর্না মঞ্চ করে যে বিক্ষোভ দেখিয়েছেন মূলত সেই সব কারনেই টাটা চলে গিয়েছে।

'ধর্নামঞ্চ ও আন্দোলনের কারণেই টাটা-রা সিঙ্গুর ছেড়েছিল।  মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সঙ্গে সহমত নন প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিপিএমের জন্যই টাটা-রা চলে গেছে, তাতে আমি সহমত নই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য দল-সহ সবাই মিলে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখিয়েছিল, মূলত সেই কারণেই টাটা-রা চলে গেছে', বলে জানিয়েছেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। নিরাপত্তার কারণেই টাটা গোষ্ঠী রাজ্য ছেড়েছিল বলে দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্য-র। 

তিনি আরও বলেন, গোপালকৃষ্ণ গান্ধীর সামনে যে চুক্তি হয়েছিল কিংবা, সেই চুক্তিতে বাতিল করে পরবর্তীকালে পলিটব্যুরো যে শর্ত দিয়েছিল  কথা বলেছিলেন সেই সম্পর্কিত কথাবার্তাটা তাদের কাছে পৌঁছায়নি। রতন টাটা চলে গেছে মূলত ধর্না মঞ্চের আন্দোলন তখন  প্রবল রূপ নিয়েছিল তখন।  ঘোষনা করেছিল তারা সিঙ্গুরে আর কারখানা করব না। গোপালকৃষ্ণ গান্ধীর সামনে হওয়া চুক্তিটিকে পলিটব্যুরো বাতিল করেছিলেন বলেই, সম্ভবত মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম  ন্যানো কারখানা হতে দেয়নি। তাই আমি মুখ্যমন্ত্রীর কথার সাথে সহমত হচ্ছি না। কারন চুক্তির  প্রস্তাব টাটার কাছে যায়নি। রতন টাটার কাছে বিচার্য্য ছিল কারখানাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলি। আর সেই ঘটনাগুলো থেকেই নিরাপত্তার কারণে সম্ভবত তিনি এখান থেকে টাটা কারখানা প্রত্যাখান করেছিলেন।

প্রসঙ্গত, সামনের বছরের গোড়ার দিকেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন  হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তার আগে বঙ্গ রাজনীতিতে ফিরে এল সিঙ্গুর পর্ব (Singur Movement)। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সেই প্রসঙ্গ টেনে আনলেন। তাঁর দাবি, টাটাকে তিনি তাড়াননি, তাড়িয়েছিল সিপিএম-ই (CPM)। তাঁর এই মন্তব্য সামনে আসার পরই জোর তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।বুধবার দুপুর থেকে নিজেদের মতো করে রতন টাটার সেই উক্তি তুলে ধরেছেন তৃণমূল বিরোধী শিবিরের রাজনীতিকরা। কিন্তু কী বলেছিলেন রতন টাটা ? ২০০৮ সালের ৩ অক্টোবর সংবাদমাধ্যমের সামনেই সিঙ্গুর থেকে টাটার উৎখাত হওয়া নিয়ে মুখ খুলেছিলেন রতন টাটা। 

আরও পড়ুন, 'জেলেই থাকতে হবে', সুপ্রিম কোর্টে ধাক্কা মানিক ভট্টাচার্য-র

উপলক্ষ ছিল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বুধবার শিলিগুড়িতে দলের সেই অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানে আচমকাই সিঙ্গুর পর্ব উঠে আসে তাঁর মুখে। তাতেই কার্যত বিস্ফোরণ ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার এই দাবি রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে বলেও অত্যূক্তি হয় না। কারণ যে সিঙ্গুর একসময় বাংলার শিল্প-সম্ভাবনার প্রতীক হয়ে উঠতে উঠতেও শেষ অবধি সেই সম্ভাবনার সমাধি ঘটেছে। তার পর থেকে রাজ্যে শিল্প না আসার জন্য বার বার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে মমতাকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget