এক্সপ্লোর

Mamata Banerjee: 'যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব', মমতার চরম হুঁশিয়ারি

Mamata Banerjee aims Governor: উপাচার্য বদল নিয়ে শিক্ষক দিবসে কড়া বার্তা দেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'হঠাৎ মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদল হয়ে গেল।'

কলকাতা: শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষে মঙ্গলবার ধনধান্য স্টেডিয়াম থেকে শিক্ষকদের শিক্ষারত্ন সম্মান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মঞ্চ থেকেই রাজ্যপালকে (Governor) 'চ্যালেঞ্জ' ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন'।    

শিক্ষক দিবসের দিনও বাদ দেল না রাজনীতি। উপাচার্য বদল নিয়ে শিক্ষক দিবসে কড়া বার্তা দেন মমতা। এবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল অর্থনৈতিক বাধার হুঁশিয়ারি।  এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'হঠাৎ মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদল হয়ে গেল। একজন প্রাক্তন বিচারপতিকে করে দেওয়া হল রবীন্দ্রভারতীর উপাচার্য। পুরো ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে। কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন। আমরা চ্যালেঞ্জ করছি', হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

তিনি এও বলেন, 'ভয় কেউ পাবেন না। উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন কিন্তু মাইনে তো দিতে পারবেন না। প্রাক্তন উপাচার্যদের বলছি আপনারাই থাকবেন, কার কী করার আছে আমরা দেখছি। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে সবাই আমাদের পাশে থাকবেন'। 

মমতা বলেন, " উনি অ্যাপয়েন্টমেন্ট দেবে, টাকা তো দিতে পারবে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে থাকুন। কেউ কেউ আবার ভাবছে ভাই যদি আমার মাইনে না দেয়, তাড়াতাড়ি চলে যাই। যাবেন না আমরা সব খবর রাখি, আমি এবার ব্রাত্যকে বলব, সব কলেজের অধ্যক্ষদের নিয়ে, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে, একটা মিটিং করার জন্য। উপাচার্য তো এখন সব বদলে দিয়েছে। বেআইনি অথোরাইজড পার্সনস। প্রাক্তন উপাচার্যরা থাকবেন? হ্যাঁ। প্রাক্তন উপাচার্যরা  থাকবেন। আপনারা আগামী দিনেও থাকবেন। কার কী করার আছে আমি দেখছি। "

আরও পড়ুন, 'দরকারে রাজভবনের সামনে ধর্না দেব..', উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালকে নিশানা মমতার

উপাচার্য ইস্যুতে এদিন পর পর ধারালো মন্তব্যে রাজ্যপালকে আক্রমণ শানান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর। আজকে আপনারা আঘাত করছেন, এই আঘাতের প্রত্যাঘাত সহ্য করতে পারবেন কী? কোথা থেকে সব মাতব্বর চলে এসেছে। আর মাতব্বরির একটা লিমিট আছে। রাজভবনে বসে আছেন, ওই রাজভবনের টাকাও আমরা দেই। একজন লোককেও চা খাওয়ান ডেকে, সেই পয়সাটাও আমাদের। কেরল থেকে রোজ লোক নিয়ে আসেন প্লেন ভাড়া করে, সেই পয়সাও আমাদের।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget