এক্সপ্লোর

Mamata Banerjee: 'দরকারে রাজভবনের সামনে ধর্না দেব..', উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালকে নিশানা মমতার

Mamata Attacks Governor: রাজ্যপালকে নিশানা, শিক্ষক দিবসে তীব্র আক্রমণ শানিয়ে কী বললেন মমতা ?

কলকাতা: উপাচার্য নিয়োগের ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত তুঙ্গে। মূলত সংঘাতের আবহেই সদ্য বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) নিয়োগ করেছেন রাজ্যপাল (Governor)। আর এরপরেই গতকাল তোপ দেগেছেন ব্রাত্য বসু। (Bratya Basu)  আর এবার ২৪ ঘণ্টা পার হতেই শিক্ষক দিবসে তীব্র আক্রমণ শানিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)

মমতা এদিন বলেন, 'হঠাৎ মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদল হয়ে গেল। একজন প্রাক্তন বিচারপতিকে করে দেওয়া হল রবীন্দ্রভারতীর উপাচার্য। পুরো ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে। কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন। আমরা চ্যালেঞ্জ করছি। আমরা বিল পাঠাচ্ছি উনি ফেরত পাঠাচ্ছেন না। সংবিধান অনুসারে এটা উনি করতে পারেন না। আর্থিক বিল ছাড়া আর কিছু রাজ্যপাল ফেরত পাঠাতে পারেন না।'

এরপরেই হুঁশিয়ারি দিয়েই মমতা বলেন,'দরকার হলে আমি রাজভবনের সামনে ধর্না দেব। শিক্ষাব্যবস্থাকে আমি ধ্বংস হতে দেব না। আমরা আইনের পথেও যাব, আশা করি আইন সুবিচার দেবে। জোর করে আমাদের আটকানো যাবে না। বাংলাকে নিয়ে অকারণ খেলা চলবে না। শিক্ষকদের বেতন বন্ধ হলে উনি দেবেন ?' প্রশ্ন তোলেন মমতা।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'বিধানসভা পর্যন্ত রাজ্যপাল ডাকতে দেন না। ওনার মনে রাখা দরকার রাজভবনের টাকাও আমার রাজ্যের মানুষ দেয়। ভয় কেউ পাবেন না। উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন কিন্তু মাইনে তো দিতে পারবেন না। প্রাক্তন উপাচার্যদের বলছি আপনারাই থাকবেন, কার কী করার আছে আমরা দেখছি। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে সবাই আমাদের পাশে থাকবেন।' ব্রাত্য বসু গতকাল স্পষ্ট বলেছেন, ' আচার্য অর্থাৎ রাজ্যপাল সংবিধান মানছেন না। বিশ্ববিদ্যালয়ের কোনও বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করছেন রাজ্যপাল। ইন্ডিয়া জোটকে এরা ভয় পাচ্ছে। এদের মনে হচ্ছে ইন্ডিয়া জোট বিপদে ফেলতে পারে।'

আরও পড়ুন, ধূপগুড়িতে BJP প্রার্থীকে হুমকির অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি

 উল্লেখ্য, রাজ্যের বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এর মধ্যে রয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণি ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়, দার্জিলিং বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। 

 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget