এক্সপ্লোর

Mamata Banerjee: "নীতি আয়োগের মিটিংয়ে যাব না? টাকা আসবে কোথা থেকে?" ‘সেটিং’ এর পাল্টা জবাব মমতার

Mamata Aims CPIM: মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লি গেলেই বলছে সেটিং করতে গেছে, আরে নীতি আয়োগের মিটিং-এ আমি যাব না? আমার রাজ্যের কথা বলব না? আমার রাজ্যের টাকাটা আসবে কোথা থেকে?"

অর্ণব মুখোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও রাজীব চৌধুরী, কলকাতা: নীতি আয়োগের (Niti Aayog) মিটিংয়ে যাব না? রাজ্যের টাকা আসবে কোথা থেকে? বিরোধীদের ‘সেটিং’ অভিযোগের জবাব দিলেন মমতা (Mamata Banerjee)। চিটফান্ড থেকে একাধিক ইস্যুতে বাম (CPIM)-কংগ্রেসকে (Congress) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। প্রতিটি ক্ষেত্রেই জবাব দিয়েছে বিরোধীরা।                                     

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দিল্লি গেলেই বলছে সেটিং করতে গেছে, আরে নীতি আয়োগের মিটিং-এ আমি যাব না? আমার রাজ্যের কথা বলব না? আমার রাজ্যের টাকাটা আসবে কোথা থেকে?" অগাস্টের প্রথম সপ্তাহে দিল্লি সফরে গিয়ে পরপর তিনদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্‍ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তৃণমূলের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে বাম ও কংগ্রেস। বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। 

আর এই প্রেক্ষাপটে রবিবার সেটিং নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বাম-কংগ্রেসও। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "দিদিভাই মোদিভাই ২০১৫-তে বলেছিলাম। তৃণমূল দলটা তৈরি হল, সিম্বলটা পেল আডবাণির জন্য।উনি চিঠি লিখেছিলেন আমাদের সহযোগী দল, আমাদের কমল ফুল ও ঘাসফুল।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "দিল্লিতে বারবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল। তখন কেন সেটিং নিয়ে বললেন না? এখন কেন বলছেন?"                

আরও পড়ুন, "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ?" সুর চড়ালেন মমতা

রবিবার কেন্দ্রীয় এজেন্সি, প্রধানমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি থেকে শুরু করে একাধিক বিষয়ে মোদি-শাহ-সহ বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিপিএম-কংগ্রেসকেও নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "আমরা ১১ সালে বলেছিলাম, বদল নয় বদলা চাই। তাই কিছু করিনি। সব ফাইল পুড়িয়ে দিয়েছে। এই কেস তো সব সিপিএমের আমলের কেস। এখন যদি ফাইলগুলো আবার খুলি, কী সূর্যবাবু বেরোবে তো? ঝুলি থেকে বেড়াল বেরোবে? কী কুজন বাবু? ঝুলি থেকে বেড়াল বেরোবে? কী মিস্টার চৌধুরী? কতগুলো মার্ডার? কত খুন? কত টাকা? কত গরু? কত কয়লা? গায়ে কত ময়লা? বের করবো একটু?" 

সব মিলিয়ে তৃণমূল নেত্রীর আক্রমণ ঘিরে তরজা তুঙ্গে। 

সেরা শিরোনাম

Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
West Bengal News Live : বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন পেশ কোয়েল মল্লিকের
বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন পেশ কোয়েল মল্লিকের
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget