এক্সপ্লোর

Mamata Banerjee: 'ধমকালেই অ্যারেস্ট করিয়ে দেব, আর কত খাবে'? হুঁশিয়ারি ক্ষুদ্ধ মমতার

Mamata Banerjee Arrest Warning: ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এভাবেই বচসায় জড়ালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। দু’জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক কর্মাধ্যক্ষ।

আশাবুল হোসেন ও অমিতাভ রথ, কলকাতা: ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনেই বিবাদে জড়ালেন জেলা পরিষদের তিন কর্মাধ্যক্ষ। পূর্ত বিভাগের টেন্ডার নিয়ে জেলা পরিষদের পূর্ত ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে তোপ দাগলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ। যা শুনে প্রথমে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরে জেলাশাসকের কাছ থেকে সব শুনে, বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ভর্ত্‍‍সনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


ঝাড়গ্রাম জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মামণি মুর্মু বলেন, "আমাদের যে পূর্ত দফতরের টেন্ডার হয়, সেই টেন্ডারটা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, ওনারা সেই টেন্ডারটা নিজেদের মনোনীত কন্ট্রাক্টর না হওয়ার জন্য একেকটা কাজকে ৭-৮ বার ধরে টেন্ডার করেন। এটা যাতে বন্ধ হয় দিদি, আপনাকে অনুরোধ করছি।" 

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এভাবেই বচসায় জড়ালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। দু’জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক কর্মাধ্যক্ষ। পূর্ত বিভাগের টেন্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর সামনেই অভিযোগ করেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মামণি মুর্মু। সরাসরি কাঠগড়ায় তোলেন পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্তকে। এতেই ক্ষুব্ধ হয়ে তৎক্ষণাৎ তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, 'কাজে মন না থাকলে বসে যান, নইলে দলটা ঘ্যাচাং ফু হয়ে যাবে', নেতাদের বার্তা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "২ বারের বেশি হলে সেই টেন্ডারকে অ্যালাউ করবে না। মিস্টার এমভি রাও, এটা নোট করুন। একটা তদন্ত করুন এটা, ক’টা হয়েছে।" এরপরই দুই কর্মাধ্যক্ষকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, "যাদের নামে বলল উজ্জ্বল আর শুভ্রা, তারা কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মেয়েটাকে ধমকাবে না। ধমকালে কিন্তু আমি অ্যারেস্ট করিয়ে দেব। নিজের মনোনীত লোক পাবে না। কত খাবে গো? উজ্জ্বল, তোমার নামে কমপ্লেন আগেও আমি পেয়েছি। আমি তোমাকে অ্যালার্ট করেছি। দিস ইজ দ্য লাস্ট টাইম। আর শুভ্রা কে? আমি কিন্তু ৭ দিনের মধ্যে রিপোর্ট চাই।" 

মুখ্যমন্ত্রীর কড়া ধমক শুনে পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করেন দুই কর্মাধ্যক্ষ। জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত বলেন, "ওর মধ্যে কোনওভাবেই নেই। আমার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র করে এসব অভিযোগ করছে। সবকিছুই ই-টেন্ডার হয়।" অন্যদিকে, পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো বলেন, "দিদি আমাদের সব ই-টেন্ডার হয়। সব অংশগ্রহণকারীর কাগজপত্র ঠিক থাকে না বলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশন সেটা অ্যালাউ করে না।" 

এরপরই গোটা বিষয়টি ব্যাখা করেন জেলাশাসক। জয়সি দাশগুপ্ত বলেন, "ম্যাডাম একটা কমিটিতে থাকাকালীন বলেছিল। একজন বিডার শারীরিকভাবে উপস্থিত নেই বলে ওর টেন্ডারটা ক্যানসেল করা হোক। সেটা আমরা অ্যালাউ করিনি।" একথা শুনে এবার বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ভর্ত্‍‍সনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তাহলে একটা স্মল কেস। তুমি এটাকে নিয়ে পুরো...এটাকে নিয়ে রাজনীতি কেন করলে ভাই? আমি তো DM-এর থেকে ক্রস চেক করলাম। এটা তোমার ঠিক নয়, না জেনে কথা বলা। তুমি কি বলতে চাও DM-ও টাকা খেয়েছে?" 

মামণি মুর্মু যদিও বলেন, "সমস্ত বিষয়টা DM ম্যাডামের নলেজে থেকেই সবকিছু হয়। জেলা পরিষদে আমাদের নিজেদের কোনওরকম কোনও ওপিনিয়ন থাকে না।" এরপরই ধমকের সুরে মমতা বলেন, "এটাতে তোমার ওপিনিয়ন থাকবে কেন? ইউ আর নট অথোরাইজড। এখানে জেলা পরিষদের সভাধিপতি এ ব্যাপারে যদি কোনও অভিযোগ থাকে, মিটিং ডেকে সবার সঙ্গে কথা বলবে।" প্রশাসনিক বৈঠক থেকেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget