এক্সপ্লোর

Mamata Banerjee: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে তৃণমূল, সোমবার বোলপুরে পদযাত্রা মমতার

TMC News: কখনও দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, কখনও ওড়িশা, অসম, ভিন রাজ্য়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্য়গুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠছে।

কলকাতা: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে আজ পথে নামছে তৃণমূল (TMC)। নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা। সোমবার বোলপুরে পদযাত্রা। ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হাঁটবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

কখনও দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, কখনও ওড়িশা, অসম, ভিন রাজ্য়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্য়গুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠছে। এই আবহে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সূত্রে খবর, রবিবার বিকেলেই বীরভূমে পৌঁছবেন তৃণমূলনেত্রী। ২৮ জুলাই অর্থাৎ সোমবার বোলপুরে পদযাত্রা করবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ২৮ জুলাই অর্থাৎ সোমবার বোলপুরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হাঁটবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এছাড়া তৃণমূল সূত্রে খবর, ৩ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূলের ছাত্র-যুব ও মহিলা সংগঠন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ে মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বারেবারে ঘুরে ফিরল আসে কয়েকটা শব্দ। বাংলা, বাঙালি এবং বাংলা ভাষা। কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি। পরিবারের মুখে অন্ন তুলে দিতে গিয়ে ওঁরা আজ পরিযায়ী। জীবন-জীবিকার সন্ধানে এ রাজ্য থেকে কেউ মহারাষ্ট্র, কেউ উত্তরপ্রদেশ, কেউ হরিয়ানায় কর্মরত। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীদের একাংশকে হেনস্তার অভিযোগ বারবার সামনে আসছে। বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্য়াকের অভিযোগও এসেছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে সুর চড়ান তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার ওপর...অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে, প্রতি শনি-রবিবার, বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে, সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। পরিযায়ী শ্রমিকদেরও বলব ফিরে আসুন। দেখুন এই সব লোককে অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। জেলে ভরে দিয়েছে। দেখুন বাংলা ভাষায় কথা বলত। এই সব লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। বাংলা ভাষায় কথা বলত। আমাদের কাছে পুরো তথ্য আছে। পুরো পেপারটা পড়লে আমাকে ১ হাজার নাম পড়তে হবে। ওড়িশাতেও অত্যাচার হচ্ছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ১: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন। 'তৃণমূলকে হারাব', চ্য়ালেঞ্জ হুমায়ুনের
Ritwik Ghatak: সোনারপুরে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে শুরু হয়েছে বিশেষ আর্ট ইনস্টলেশনের প্রদর্শনী

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget