এক্সপ্লোর

Mamata Banerjee: 'মতুয়াদের কাছেও ক্যাম্প করে দু'নম্বরি করা হচ্ছে টাকা নিয়ে', অভিযোগ মমতার

SIR Row : ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর কার নাম থাকবে, কে বাদ যাবে তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে।

আশাবুল হোসন, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পাল, কলকাতা : SIR-আবহে ফের শিরোনামে উঠে এসেছেন মতুয়ারা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মতুয়াদের উপস্থিতি ছিল ভালই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মতুয়াদের কাছেও ক্য়াম্প করে দু'নম্বরি করে টাকা নেওয়া হচ্ছে। পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, হিন্দু শরণার্থীদের জন্য বিজেপি রয়েছে। এদিকে SIR-এর বিরোধিতায় বুধবার ঠাকুরনগরে অনশনে বসছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীরা। 

ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর কার নাম থাকবে, কে বাদ যাবে তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। এই প্রেক্ষাপটেই মতুয়াদের নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। মতুয়া তুমি কার, তৃণমূলের ? না বিজেপির ? SIR-এর বিরোধিতায় মঙ্গলবার রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে সবার সামনে ছিলেন বিভিন্ন ধর্মগুরুরা। আর ঠিক তার পিছনেই ছিলেন মতুয়ারা। এক ব্যক্তি বলেন, "এসআইআর আমাদের কাছে ডকুমেন্ট চাইবে। আমরা কী ডকুমেন্ট দেব ? আমরা ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে লম্ফ জ্বালিয়ে এসেছি। কেরোসিন তেলের লম্ফ জ্বালিয়ে মুসলমানদের অত্যাচারে...এপার বাংলায় এসেছি। আমাদের কী ডকুমেন্টে আছে ? আমাদের ডকুমেন্ট আছে আধার কার্ড। এখন কেন্দ্রীয় সরকার বলছে আধার কার্ডে কাজ হবে না। আমাদের কাছে আর কী ডকুমেন্টে আছে ?" মিছিল শেষে বক্তব্য রাখার সময় মতুয়াদেরকেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বড়মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম। ওই ঠাকুরবাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন, ঠাকুরবাড়ির নামে শপথ করে বললাম...আপনাদের জন্য যা যা করা দরকার করব। গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা তাহলে অনেককেই খেতে হবে। একটা গান বানিয়ে দেব, ধাক্কা ধাক্কা ধাক্কা।" তাঁর অভিযোগ, মতুয়াদের কাছেও ক্যাম্প করে দু'নম্বরি করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না দিদি আছে। বক্তব্যের শেষেও মতুয়াদের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। 

পাল্টা মতুয়াদের আশ্বস্ত করতে দেখা যায় শুভেন্দু অধিকারী অধিকারীকেও। বিরোধী দলনেতা বলেন, "একদম চিন্তা করবেন না হিন্দুরা। ২০০২-এর পরে যারা এসেছেন, যাদের এখানে জন্ম নয়, বাবা-মায়ের জন্ম নয় তাদের সিএএ তে অ্যাপ্লাই করতে হবে। পিসি এবং ভাইপো বলছেন না যে, সিএএ-তে অ্যাপ্লাই করবে না, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। প্রথমত বলি যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি...এরা একদম সম্পূর্ণ সুরক্ষিত। এরজন্য বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদি। আপনি সিএএ তে অ্যাপ্লাই করুন। বাকিটা বিজেপি সরকার বুঝে নেবে।" 

এই আবহে বুধবার থেকে SIR-এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুরপন্থী মতুয়ারা। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের (মমতাবালা পন্থী) সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, "বেলা ১২টা থেকে শুরু হবে। প্রস্তুতি খুব ভাল। চারিদিকে খুব ভাল সাড়া আছে। প্রায় হাজার লোক জমায়েত হবে।" যদিও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলছেন, "আমার মনে হয় ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো রোহিঙ্গা, কতগুলো ভূতুড়ে ভোটার যাদের আজকে চিন্তার ঘাটতি হয়েছে, তারা আজকে সেখানে বসবে।" বিজেপির তরফে ইতিমধ্য়েই কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় সিএএ সহায়তা ক্য়াম্প করা হচ্ছে। নাগরিকত্বের আবেদন করতে সাহায্য় করা হচ্ছে এই ক্য়াম্পগুলি থেকে।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget