এক্সপ্লোর

Mamata Banerjee : লোকসভা ভোটের আগেই ফেসবুকে বেতন বৃদ্ধির ঘোষণা, কাদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Announces Salary Hike Of Asha Workers :  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হচ্ছে।

কলকাতা :আজ কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী ( PM Modi ) । বিজেপির (BJP ) দাবি, আমন্ত্রণ থাকা সত্ত্বেও গঙ্গার তলা দিয়ে মেট্রোরুটের সূচনার সরকারি অনুষ্ঠানে থাকছেন না তিনি। ঠিক যে সময়ে এসপ্ল্যানেডে মেট্রোর উদ্বোধনের কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী, ঠিক তখনই ফেসবুক থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । 

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হচ্ছে। বুধবার ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী এপ্রিল মাস থেকে এই বেতন বৃদ্ধি হবে। তিনি লেখেন, 'বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য - আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা - আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা। জয় হিন্দ! জয় বাংলা!'

আগের দিনই জনস্বার্থে বড় ঘোষণা করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ও নির্দিষ্ট করে দেন বেলা ১০ টা। নির্দিষ্ট সময়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই সুখবর। লোকসভা ভোটের আগে আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের জন্য এল ভাল খবর। 

২০২৪ সালের রাজ্য বাজেট দেখে অনেকেই বলেছিলেন লোকসভা ভোটের আগে কল্পতরু হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য বাজেটের দোষ ত্রুটি গুলি তুলে ধরে সরব হয় বিরোধী দল বিজেপি। বাজেটের পরই  কারা কী পেলেন না তার খতিয়ান তুলে ধরে বিজেপি। শুভেন্দু অধিকারী সেদিন উল্লেখ করেছিলেন, এবারের রাজ্য সরকারের পেশ করা বাজেটে চাকরি ক্ষেত্রে শূন্যপদপূরণের কোনও পরিকল্পনা নেই । এছাড়া  কৃষকদের জন্যও বাজেটে বড় কোনও ঘোষণা ছিল না। ঠিক তেমনই বাজেটে কোনও ঘোষণা ছিল না আশাকর্মী, পঞ্চায়েতে কর আদায়কারী সহ আংশিক সময়ের  কর্মীদের জন্য। 

কয়েকদিন আগেই মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন আশাকর্মীরা। ঠিক দেশব্যাপী পালস পোলিও কর্মসূচির আগেই। তার জেরে পোলিয়ো টিকাকরণ কীভাবে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়। এ ছাড়াও জেলায় জেলায় দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন আশাকর্মীরা। সেই সঙ্গে তাঁরা হুঁশিয়ারিও দেয়,  ভাতা না বাড়ালে, আশ্বাস না পেলে কর্মবিরতি চলবে। তারপরই মমতার এই ঘোষণা ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget