এক্সপ্লোর

Mamata Banerjee: ‘আমাকে শিখিয়ে লাভ নেই, অনেক দেখেছি’, নতুন বইয়ের ঘোষণা মমতার, বিষয়বস্তু, প্রধানমন্ত্রীরা 'কে কেমন ছিলেন’

Mamata Banerjee from TMC Rally: বুধবার মেয়ো রোডে তৃণমূলের ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়।

কলকাতা: ছড়া, কবিতা বা আত্মজীবনী নয়। এবার দেশের প্রধানমন্ত্রীদের নিয়ে কলম ধরবেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী। দেশের কোন প্রধানমন্ত্রী কেমন ছিলেন, কাছ থেকে কাকে কেমন দেখেছেন, তা বইয়ের আকারে তুলে ধরবেন তিনি। বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই ঘোষণা করলেন মমতা। জানালেন, বইমেলায় সেটি প্রকাশ পাবে বলে জানালেন তিনি। (Mamata Banerjee)

বুধবার মেয়ো রোডে তৃণমূলের ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে যেমন আক্রমণ করেন, তেমনই রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে বদনাম করছে বলে অভিযোগ তোলেন। (Mamata Banerjee from TMC Rally)

এদিনের সভায় নিজের লড়াইয়ের কথা তুবেল ধরেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "আমার গোটা শরীরে এমন জায়গা নেই, যেখানে চোট নেই। রোজ ব্য়ায়াম করে, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়।  তাও জীবনে হারতে শিখিনি। শুধুমাত্র বাম-বিজেপি নয়, আজ তৃণমূলকে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। যারা অত্যাচার করে, তাদের বলি, নির্বাচন এলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা নয়...আগে কখনও কেন্দ্রীয় সংস্থা বিজেপি বা কোনও রাজনৈতিক দল করত না।"

এই প্রসঙ্গে মমতা আরও বলেন, "সাত বার সাংসদ হয়েছি, দু'বার রেলমন্ত্রী, কয়লামন্ত্রী, যুবশক্তি মন্ত্রী, নারী ও শিশুকল্যাণ মন্ত্রীও ছিলাম। জাতীয় মহিলা কমিশন আমার সময় তৈরি। ফোর্স অ্যাকাডেমিও। আজ তার জন্যই ছেলেমেয়েরা ভাল রেজাল্ট করছে। এতদিনের পরিকল্পনার ফল। আমাকে শিখিয়ে লাভ নেই। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটি বইও লিখব, 'কে কেমন ছিল'। পরবর্তী বইমেলায় বেরোবে।"

এতদিন কী কী কাজ করেছেন, সেই নিয়েও একটি বই লিখেছেন বলে জানিয়েছেন মমতা। তিনি জানান, যা কাজ করেছেন এতদিনে, তা লিপিবদ্ধ করা রয়েছে বইয়ে। সব যদিও লেখা যায় না। কারণ রোজই কাজের বহর বাড়ে। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা আরও জানান, বিজেপি বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ছিল। কিন্তু এই ১৪ বছরে কত চাকরি দিয়েছে তারা, প্রশ্ন তোলেন মমতা। নীতি আয়োগের পরিসংখ্যান তুলে ধরে মমতা জানান, ২০২২-'২৩ অর্থবর্ষে জাতীয় স্তরে বেকারত্বের হার যেখানে ৩.২ শতাংশ ছিল, সেই নিরিখে রাজ্যে বেকারত্বের হার ছিল ২.২ শতাংশ। 

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget