এক্সপ্লোর

Mamata Banerjee : আলিপুরদুয়ারে পর্যটন শিল্পের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ! গম-বন্ধ করা নিয়ে কেন্দ্রকে তোপ

Mamata Banerjee At Alipurduar : হাসিমারায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। ধামসা-মাদলে নাচের তালে পা মেলালেন মমতাও।পর্যটনে ১ লক্ষ টাকা অর্থ সাহায্য করবে রাজ্য সরকার

আশাবুল হোসেন, আলিপুরদুয়ার : ২০১৯’র লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল তৃণমূলকে (TMC)। ২১’র বিধানসভা ভোটেও আলিপুরদুয়ার-জলপাইগুড়ি জেলায় বিশেষ দাগ কাটতে পারেনি তারা। এবার বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে বুধবার আলিপুরদুয়ারে (Alipurduar) দাঁড়িয়ে কেন্দ্রকে লাগাতার আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে তুলে ধরেন সরকার অলিপুর দুয়ারের উন্নতির জন্য কী কী পদক্ষেপ করেছে ও আগামীদিনে কী কী পরিকল্পনা নিয়েছে। 
বুধবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী ছিলেন অন্য মেজাজে। গণবিবাহের মঞ্চে উঠে তিনি নাচ করেন আদিবাসী রমণীদের সঙ্গে। সেই সঙ্গে সকলকে শুভেচ্ছা জানান। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,  আদিবাসী ভাইবোনেরা খুব ভাল নাচে, গান গায়। সেই সঙ্গে মনে করিয়ে দেন বাংলার দুর্গাপুজোকে (Durga Puja) ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতী দিয়েছে। তিনি বলেন, '' আমার বিশ্বাস আদিবাসী ঘরের মেয়েরা অলিম্পিক্সে সোনা জিতে আসবে। ঝাড়গ্রামে আর্চেরি অ্যাকাডেমি করেছি।''
সেই সঙ্গে তিনি তুলে ধরেন, তাঁর সরকার আদিবাসীদের উন্নতিকল্পে আর কী কী করেছে। মুখ্যমন্ত্রী জানান,  কলকাতায় আদিবাসী ভবন তৈরি করা হয়েছে থাকার জন্য। কালম্পিঙে আদিবাসী ভবন তৈরি হয়েছে। বিরসা মুণ্ডার জন্মদিন ছুটি ঘোষণা করেছে সরকার। মাঝি থান, জহর থান তৈরির পথে। 

তিনি মনে করিয়ে দেন, '' চা বাগান শ্রমিকদের আগে মজুরি ছিল ৬৭ টাকা, আমরা ২০২ টাকা করে দিয়েছি। আরও বাড়বে। যতদিন না বাড়ছে ততদিন ১৫ শতাংশ ইন্টেরিম রিলিফ মিলবে। চা সুন্দরীর মাধ্যমে বাড়ি তৈরি করছি।'' 

সরকারের নজর রয়েছে পর্যটন শিল্পেও। সেই কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হোম ট্যুরিজম তৈরি হবে। বাইরে থেকে ট্যুরিস্ট এলে রোজগার বাড়বে। সরকার ১ লক্ষ টাকা দেবে। আপনাদের রোজগার হবে। 

এদিনের অনুষ্ঠানেও কেন্দ্রকে নিশানা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '' কেন্দ্রীয় সরকার গম বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। গ্যাসের দাম কোথায় বেড়ে হয়েছে? ভোটের আগে উজ্জ্বলা দিয়েছিল, এখন কোথায়? ভোট আসবে তখন বলবে আলাদা রাজ্য দেব, চা বাগান খুলে দেব। আর ভোটের পর দেখুন জিনিসপত্রের দাম কোথায় পৌঁছেছে! ' 

তিনি আরও বলেন : 

* এখন আদিবাসী, তফশিলি জাতি, উপজাতিদের জন্য কাস্ট সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। দুয়ারে সরকারে বাকি কাজ হবে। 

* ঝাড়গ্রামে একলব্য স্কুলে দেখাশোনার জন্য দিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। অনেকে এর প্রতিবাদ করেছিল। এখন সেখানকার সব পড়ুয়ারা ফার্স্ট ডিভিশন পেয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে।

* স্বাস্থ্যসাথীর কার্ড ৫ লক্ষ টাকা করেছি। আমরা চাই বিনামূল্যে চিকিৎসা পান আপনারা। ১০ লক্ষ টাকা ক্রেডিট কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। 

* আদিবাসীর জমি আগে সবাই দখল করে নিত, আমরা একটি আইন তৈরি করেছি আদিবাসীর জমি কেউ নিতে পারবে না। নিলে তা বেআইনি হবে। কোনওভাবেই নেওয়া যাবে না। 

* ৫১০ জোড়া পরিবারকে বিয়ে দিলাম। ১৩ লক্ষ মহিলাকে বিয়ের জন্য রূপশ্রীর মাধ্যমে ২৫ হাজার টাকা করে দিই।

* আপনারা ভাল থাকুন, আকাশের মতো হাসতে থাকুন। আপনারা ভাল থাকলে আমি ভাল থাকব।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget