এক্সপ্লোর

Mamata Banerjee At Darjeeling : ‘দিল্লির লাড্ডু খাবেন না, দার্জিলিঙের লাড্ডুই অনেক’

Mamata Banerjee At Darjeeling : পাহাড়ে সবাইকে এককাট্টা হওয়ার ডাক দিয়ে তিনি বলেন,  শপথ নিন ১০ বছর ঝগড়া করব না।

দার্জিলিং : মঙ্গলবারও পাহাড়ে গিয়ে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী-সবার সঙ্গে কথা বললেন তিনি। কোথাও কোলে তুলে নিলেন শিশুকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে আল্পুত সকলে। সেই সঙ্গে তিনি পাহাড়বাসীকে আশ্বাস দিলেন, রাজ্য সরকারের সবরকম সুবিধেই তাঁরা পাবেন।  মঙ্গলবার দার্জিলিং (Darjeeling)-এ জনসভায় তিনি বলেন, ২০ বছর ধরে দার্জিলিঙে পাট্টা দেওয়া হয়নি, এখন আমরা পাট্টা দেওয়া শুরু করছি’ । 

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি : 
মুখ্যমন্ত্রী এদিন বলেন, শৈলশহরের ৩ লক্ষ ৮০ হাজার চা শ্রমিকের জন্য নতুন বাড়ি।  এছাড়াও ২১ লক্ষ বিধবাকে ভাতা দেওয়া হচ্ছে। আরও ১০ লক্ষ পড়ুয়ার জন্য সরকারের তরফ থেকে দেওয়া হবে ক্রেডিট কার্ড (Credit Card )। স্বাস্থ্যসাথী (Swastha Sathi) না পেলে দুয়ারে সরকার প্রকল্পের সাহায্য নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

দার্জিলিঙে হিল ইউনিভার্সিটি
দার্জিলিঙের বাসিন্দাদের জন্য আরও একগুচ্ছে ভাল ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শৈলশহরে হিল ইউনিভার্সিটি গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, ‘দার্জিলিঙ এখন হাসছে, পর্যটকরা আসছেন, সমস্ত হোটেল ভর্তি’। সোমবারই প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী-সবার সঙ্গে কথা বললেন তিনি।  মুখ্যমন্ত্রী বলেন, ‘দার্জিলিঙে খুব তাড়াতাড়ি হবে জিটিএ নির্বাচন’। বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘দার্জিলিঙ যখনই হাসে, তখনই একটি রাজনৈতিক দল এসে উল্টোপাল্টা বলে ভোট নিয়ে যায়’। সেই সঙ্গে পাহাড়বাসীকে তিনি বলেন, ‘দিল্লির লাড্ডু খাবেন না, দার্জিলিঙের লাড্ডুই অনেক’। 

আরও পড়ুন :

Bharat Bandh enters day 2 : বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন, বাঘাযতীনে মিছিল, জেলায়-জেলায় লাল নিশান

আরও প্রতিশ্রুতি : 
মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব, করেছি’। কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আর এরা পেট্রোল-ডিজেল-গ্যাস-কেরোসিনের দাম বাড়াচ্ছে। বাংলাকে এরা কেউ ভালবাসে না। আগুন জ্বালিয়ে এরা বাংলার বদনাম করতে চাইছে। উত্তরপ্রদেশের ভোটে জিতেই বারবার করে পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বাড়াচ্ছে’ । ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে টেনেও কেন্দ্রীয় নীতির কড়া সমালেচনা করেন তিনি। বলেন, ইউক্রেনে যুদ্ধ চলায় ফিরে এসেছেন ১৭ হাজার ভারতীয় পড়ুয়া। দেশে ওদের পড়া শেষ করার ব্যবস্থা করা হোক। রাজ্যকে এর জন্য অনুমতি দেওয়া হোক। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ‘শুধু বিরক্ত কর, নিজেরা আগুন লাগাও আর তেল-গ্যাসের দাম বাড়ানো ভুলিয়ে দাও। 
এটাই ওদের স্ট্র্যাটেজি’ । 

পাহাড়কে বার্তা 
পাহাড়বাসীকে তিনি বলেন, ‘চা বাগানের আয় বাড়াতে বাগানের মধ্যে হোম স্টে খোলার অনুমতি দিয়েছি’। পাহাড়ে সবাইকে এককাট্টা হওয়ার ডাক দিয়ে তিনি বলেন,  শপথ নিন ১০ বছর ঝগড়া করব না। তখন দেখবেন দার্জিলিং, কালিম্পং , কার্শিয়ঙের কী উন্নতি হয়’ । 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget