এক্সপ্লোর

Mamata Banerjee Dharna : রাতভর ধর্নামঞ্চেই মুখ্যমন্ত্রী, ময়দানে মর্নিং ওয়াক, বাচ্চাদের সঙ্গে খেললেন বাস্কেট বল

Mamata Banerjee At Dharna: এদিন সকালে ময়দান চত্বরে হাঁটতে বেরোন। বাচ্চাদের সঙ্গে বাস্কেট বলও খেলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া-বঞ্চনার অভিযোগে রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর ধর্নামঞ্চেই ছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর বাস্কেট বল

এদিন সকালে ময়দান চত্বরে হাঁটতে বেরোন। বাচ্চাদের সঙ্গে বাস্কেট বলও খেলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা দেখতে রেড রোডে হাজির হন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।  

কেন ধর্নায় ?

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্না অবস্থানে বসেছেন মুখ্য়মন্ত্রী। শুক্রবার  দুপুর পৌনে একটায় অম্বেদকরের মূর্তিতে প্রণাম জানিয়ে ধর্না শুরু করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  ধর্না-অবস্থানে হাজির তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-নেতারা সবাই পরেছিলেন কালো পোশাক। তৃণমূলনেত্রী পরেন কালো পাড়ের শাড়ি। মঞ্চের ওপর বিশাল ব্য়ানার। সেখানে লেখা- কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না, মানব না। 

এদিন বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে ধারালো আক্রমণ করেন তৃণমূলনেত্রী। 'বাংলার মন জয় করবেন গরিব লোকের টাকা লুঠ করে? কোথায় গেল ১০০ দিনের টাকা? যারা কাজ করেছে ২১ লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি ২ বছর ধরে কাজ করবার টাকা? এর জন্য় জেলে যাওয়া উচিত। ' বলেন তিনি। 

নরেন্দ্র মোদিকে সরাসরি খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি অনেক দেখেছি। অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে। আমি এরকম দেখিনি, এত ভিনডিক্টিভ। আমি নিজে ৩ বার মিট করে এসেছি। আপনারা জানেন, ২ মাস আগেও আমি দিল্লি গেছি। বলল, অফিসার টু অফিসার মিটিং হবে। তাও করে দিলাম। তারপরও টাকা এখনও এল না।'   

মাধ্য়মিক চলাকালীন তৃণমূলের ধর্না কেন, এই নিয়ে আবার সরব হয়েছে বিজেপি। সুকান্ত মজুমদার বলেন,  ' মাননীয়া মুখ্যমন্ত্রী পরীক্ষা চলাকালীন, এই ধর্না শুরু করলেন। আমরা পরীক্ষার মধ্যে কোনও ধরনের আউটডোর পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা বন্ধ রেখেছি। বিজেপি বন্ধ রেখেছে। মুখ্যমন্ত্রী যখন শুরু করলেন, আমাদেরও আর বাধা রইল না। আমাদের কাছে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে বিজেপি কেন করল? আমরা ইমিডিয়েটলি, আমি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলোচনা করে আমরাও পাল্টা ধর্নার ব্যবস্থা করছি।  ' 

উল্লেখযোগ্য, শুক্রবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্না অবস্থানে দেখা যায়নি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে।                 

আরও পড়ুন :

টিকা নিলেই আটকে ফেলা যায় সার্ভাইকল ক্যান্সারের ঝুঁকি, কবে নেবেন, কী নিয়ম

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget