এক্সপ্লোর

Mamata Banerjee : "গদ্দারদের সঙ্গে লড়তে হচ্ছে আমাকে, মাথা ঝোঁকাতে তৈরি নই", হুঙ্কার মমতার

Red Road Program : রেড রোডের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা : ""গদ্দারদের সঙ্গে লড়তে হচ্ছে আমাকে। মাথা ঝোঁকাতে তৈরি নই আমি।" রেড রোডে ইদের অনুষ্ঠানমঞ্চ থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পরের বছর রয়েছে লোকসভা ভোটও। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অপরকে নিশানা করে সুর চড়াচ্ছেন। এদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূলের একের পর এক নেতা-বিধায়ক কেন্দ্রীয় এজেন্সির জালে। নিয়োগ দুর্নীতির তদন্তে এখনও অবধি তিন বিধায়ক গ্রেফতার হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা। আর শুক্রবার সিবিআই হানা দেয় আরেক তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) তেহট্টের বাড়িতে। শুধু তা-ই নয়, সম্প্রতি জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল। এই আবহে রেড রোডের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বললেন, "এক বছর পরে দেশের ক্ষমতায় কে আসবে সেই নির্বাচন হবে। গণতন্ত্র চলে গেলে সব শেষ। আজ সংবিধান, ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে।" 

এনআরসি নিয়ে নিজের অবস্থানের কথা আগেও জানিয়েছেন তৃণমূলনেত্রী। আজ ফের একবার সেই প্রসঙ্গ তুলে তিনি জানিয়ে দিলেন, কোন রাজ্যে এনআরসি হবে জানি না, পশ্চিমবঙ্গে হবে না। তিনি বলেন, "এটা এপ্রিল মাস। এক বছর পর দেশে নির্বাচন। লোকতন্ত্র চলে গেলে, সব চলে যাবে। আজ সংবিধান বদলে ফেলা হচ্ছে। ইতিহাস বদলে ফেলা হচ্ছে। যা খুশি তাই করে। ফের এনআরসি নিয়ে এসেছে। আমি বলেছি, আমি করতে দেব না। যে রাজ্য করতে দেয় দেবে, আমি তো দেব না।" এনিয়ে মমতাকে পাল্টা তোপ দেগেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (BJP Spokesperson Shamik Bhattacharya) । তিনি বলেন, "এত বড় নির্লজ্জ তোষামোদ। এটা বিভাজনের রাজনীতির একটা চূড়ান্ত নিদর্শন। ইদের অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতা। কোন সংবিধান বদল হচ্ছে ? কাদের বার্তা দিতে চাইছেন ?"

প্রসঙ্গত, রমজান মাসের শেষে আজ খুশির ইদ। সকালে কলকাতার রেড রোডে নমাজ (Red Road Namaz) পড়েন কয়েক হাজার মানুষ। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। রেড রোডের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বার্তা দেন, 'জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না।' রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget