এক্সপ্লোর

Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে অদৃশ্য রাজনৈতিক কক্ষপথ, কে কোথায় দাঁড়িয়ে

Sourav Ganguly : বিসিসিআই প্রশাসক হয়েছেন ক্ষমতার শীর্ষে থেকেছেন কিন্তু, শাসকের কাছাকাছি থাকলেও হাজারো জল্পনা সত্ত্বেও রাজনীতিতে নামেননি। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  আইকন। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক থেকে ক্রিকেট প্রশাসক। আর সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ( Sourav Ganguly ) কেন্দ্র করে অদৃশ্য রাজনৈতিক টানাপোড়েনও নতুন কিছু নয়!

'দাদা'র হয়ে 'দিদি'র ব্যাটিং
আর তাই সৌরভকে BCCI-এর সভাপতির পদ থেকে সরাতেই, শুধু ক্রিকেট মহলে নয়, শোরগোল পড়ে গেছে রাজনীতির ময়দানেও। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) সোমবার 'দাদা'র হয়ে ব্যাট ধরে বলেন, 'সবাই তাঁকে চেনে, গোটা দেশ, গোটা বিশ্ব। আমরা তাঁকে নিয়ে গর্বিত। শুধু বাংলা নয়, তিনি বাংলার ‘দাদা’, বাংলার ‘ভাই’। কিন্তু, তিনি গোটা দেশ ও বিশ্বের কাছে পরিচিত। সবাই তাঁকে চেনে। তিনি সবার সঙ্গে কাজ করেছেন, তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।'  

শুভেন্দুর আক্রমণ
সৌরভ নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলার পর থেকেই রাজনীতির বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছে প্রতিক্রিয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন শাহরুখ খানকে। আপনার যদি সত্যিকারের ইচ্ছা থাকত, অনেক আগেই সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতেন।' 

কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সপার্ষদে দেখা গেছে অমিত শাহকে । আবার কখনও সৌরভের বাড়িতে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে কখনও দেখা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে। আবার কখনও কোভিড-কালে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন মহারাজ। সিএবি থেকে বিসিসিআই প্রশাসক হয়েছেন ক্ষমতার শীর্ষে থেকেছেন কিন্তু, শাসকের কাছাকাছি থাকলেও হাজারো জল্পনা সত্ত্বেও রাজনীতিতে নামেননি। 

কিন্তু তাঁকে BCCI-এর সভাপতির পদ থেকে সরানোর পরই শুরু হয়েছে রাজনৈতিক-চাপানউতোর। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। কিন্তু, রাজনীতির জগতের একাংশ এমনও আছে, যাঁরা মনে করেন, সৌরভকে ক্রিকেট আইকন হিসাবেই থাকতে দেওয়া উচিত! রাজনীতির মধ্যে টেনে আনা নয়।

বামেদের মত
সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, 'আমরা সবাই BCCI-তে সৌরভ রাজনীতির বঞ্চনার শিকার হয়েছেন, তার বিরুদ্ধে। কিন্তু, CAB-তে ফিরে যাতে তিনি যাতে রাজনৈতিক নিয়ন্ত্রণে না থাকেন। কারণ পশ্চিমবঙ্গে খেলা ও সমস্তকিছুর দখলদারির রাজনীতি চলছে।' 

অধীর চৌধুরীর কটাক্ষ 
প্রদেশ কংগ্রেস সভাপতি, অধীর চৌধুরী বলেন, ' সৌরভকে অপমান করা হয়েছে, সারা বাংলা ও দেশ প্রতিবাদ করেছে। এখন দিদির মনে হয়েছে সেন্টিমেন্টে সুরসুরি দিতে চাইছেন। তাই এবার তাঁকে দরখাস্ত করতে হচ্ছে মোদিকে।'

ক্রিকেটার ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি বলেন, ' যেটা হয়েছে, ঠিক হয়নি। ICC’তে গেলে খুশি হব। যেখানে গেছে ভাল কাজ করেছে' 

কিন্তু, রাজ্যে হোক কিংবা জাতীয়স্তরে, ভারতে ক্রীড়া প্রশাসনের রন্ধ্রে রন্ধে যখন রাজনীতি, তখন কি সৌরভ গঙ্গোপাধ্যায় কোন পদে থাকবেন, আর থাকবেন না, তার থেকে কি রাজনীতিকে দূরে রাখা সম্ভব? 

 

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় গ্রেফতার ১, SIT গঠন করে তদন্ত পুলিশের
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় গ্রেফতার ১, SIT গঠন করে তদন্ত পুলিশের
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Debraj Chakraborty: দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর,
দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর, "অভিষেকেরও ঘনিষ্ঠ হওয়ার সুবাদে.."

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget