এক্সপ্লোর

Mamata On Electricity Price : বিদ্যুতের দাম কমবে ? কী জানালেন মমতা

Mamata Banerjee On Electricity Price : বিদ্যুৎ এর দাম নিয়ে বড় বার্তা, কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: বিধানসভায় বেনজির সংঘাত, বাইরে ধর্নায় শুভেন্দু, ভিতরে আক্রমণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে এদিন বিদ্যুৎ এর দাম নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন দেউচা পাঁচামি প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন,' এই প্রোজেক্ট হয়ে গেলে ১০০ বছর আর কোনও বিদ্যুতের ঘাটতি হবে না। আর শুনতে হবে না, শোডশেডিংয়ের সরকার। আর নেই দরকার। এবং বিদ্যুৎ এর দাম কমে যাবে।  মনোপলি কমে যাবে।' মূলত বছর পেরোলেই ছাব্বিশের বিধানসভা ভোট। পাখির চোখ লক্ষ্মীর ভাণ্ডার তো বটেই। সেই সঙ্গে তবে কি এবার ফোকাসে বিদ্যুতও ? তবে শুধু এই রাজ্যেই নয়, ভোটের আগে দেশের একাধিক রাজ্যে বিদ্যুতের বিল লিড করে বইকি। তা সে কংগ্রেস শাসিত রাজ্য় হোক কিংবা বিজেপির। এখানেই,  দাঁড়িপাল্লার অপরদিকে বসে, দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর একের পর এক হেভিওয়েট প্রস্তাব। 

এদিন আরও একাধিক বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে এদিন বিধানসভার বাইরে যখন ধর্নায় শুভেন্দু, একহাত নেন আজ মমতাও। এদিন মহাকুম্ভের বিষয়েও কথা বলতে শোনা যায় তৃণমূল সুপ্রিমোকে। 'আমরা মহাকুম্ভকে সম্মান করি, কিন্তু পরিকল্পনা ছাড়া, এত মানুষের মৃত্যু, কত সংখ্যা চেপে দিয়েছেন? কত হাজার দেহ নদীতে ভাসানো হয়েছে? বড়লোকদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিবদের জন্য...একটা লাল চা ৫০০ থেকে ২ হাজার টাকা, স্নানের জন্য আলাদা টাকা। মহাকুম্ভের পবিত্র জায়গা আপনারা দূষিত করেছেন। এত বড় একটা আয়োজন, পদপিষ্ট হতেই পারে, কিন্তু কী প্ল্যানিং ছিল?' প্রশ্ন তোলেন মমতা।

তিনি আরও বলেন,' দুর্ঘটনা যেকোনও জায়গায় হতে পারে, কিন্তু আমরা রাজনীতি করি না। এখানে এত কমিটি, এত চিঠি, মহাকুম্ভে কটা কমিশন পাঠিয়েছেন? মৃতদেহ পাঠিয়ে দিয়েছেন, কোনও ডেথ সার্টিফিকেট দেননি। আমরা সব ব্যবস্থা করেছি, ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। আর্থিক সাহায্যের ঘোষণা করেই খালাস, ডেথ সার্টিফিকেট দেননি। আমরা ক্ষমতায় আসার পরে আমরিতে একটা ঘটনা ঘটেছিল। আমরা সারা রাত জেগে সব কিছু করেছিলাম, কাজ জানতে হয়। গঙ্গাসাগর মেলায় ভিভিআইপি বলে আমরা কাউকে ছাড় দিই না। হিন্দু ধর্মের কথা যারা বলেন, আমিও গর্ব বোধ করি..', ধর্মটা বিক্রি করে খাওয়ার জায়গা নয়, তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।  

 

আরও পড়ুন, শুভেন্দুর নিশানায় মমতার সরকার, 'কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA-র তফাৎ ৩৫%..'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget