এক্সপ্লোর

Mamata Banerjee : 'বিজেপির অনুষ্ঠানে কী করে যাব ?' ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর; সুকান্ত বললেন...

Brigade Gita Path : ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আবহেই তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। উঠল পরিবর্তনের ডাক। ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায় সাধু সন্তদের একাংশের গলাতেও।

কলকাতা : 'আমি বিজেপির অনুষ্ঠানে কী করে যাব ? আমি তো একটা পার্টি করি। আমার তো একটা মতাদর্শ আছে।" গতকাল ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপির অনুষ্ঠানে আমি যাব কী করে ? আপনারা আমাকে বলুন, এটা যদি নিরপেক্ষ অনুষ্ঠান হত আমি নিশ্চয়ই যেতাম। কিন্তু, আমি বিজেপির অনুষ্ঠানে কী করে যাব ? আমি তো একটা পার্টি করি। আমার তো একটা মতাদর্শ আছে। আমি সব ধর্মকে সম্মান করি। আমি সব বর্ণ, সব জাতিকে সম্মান করি। কিন্তু, যেখানে বিজেপি সরাসরি যুক্ত সেখানে আমি যাব কী করে বলুন তো ! যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারব না। আমার বাবা-মা এই শিক্ষা আমায় দেননি। আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি। আমাদের শিক্ষকরা এই শিক্ষা দেননি। বাংলাকে যারা অপমান-অসম্মান করে, যারা বাংলা-বিরোধী তাদের সঙ্গে আমি নেই।" পাল্টা জবাব দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, "গোটা মাঠে কোথাও বিজেপির পতাকা দেখেছেন ? আমরা হিন্দু হিসাবে ওখানে যোগদান করেছিলাম। হ্যাঁ, আমাদের আর একটা পরিচয় আছে যে, আমরা রাজনৈতিক নেতা। ওখানে অনেক ডাক্তার-শিক্ষক ছিলেন। তাঁরা রাজনৈতিক নেতা নন। তাঁরা হিন্দু হিসাবে এসেছিলেন। অনেক ইউটিউবার-সাংবাদিক ছিলেন। তাঁরা এসেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, ইদের নমাজে যাবেন... ওঁকে ওটাই মানায়। ওঁকে গীতাপাঠে মানাবে না। উচ্চারণই করতে পারবেন না গীতা।"

একদিকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, অন্যদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির তোড়জোড়। এরই সঙ্গে আবার মুর্শিদাবাদেই রামমন্দিরের শিলাপুজো। ভোটের আগে রাজ্য রাজনীতি এখন ধর্মময়। ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আবহেই তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। উঠল পরিবর্তনের ডাক। ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায় সাধু সন্তদের একাংশের গলাতেও। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি।

বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে ব্রিগেড। তবে কোনও রাজনৈতিক সভার জন্য নয়, রাজনীতি চর্চার জায়গায় রবিবার হয়ে গেল ধর্মচর্চা। তবে সেখানেও বাদ গেল না রাজনীতি। ধর্মের আবেগে মিশল রাজনীতির রং। উঠল পরিবর্তনের ডাক। গতকাল গীতাপাঠের অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। যা নিয়ে সরব হয়েছে বিজেপি। 

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget