এক্সপ্লোর

State Government Budget : বাড়ল ডিএ, পঞ্চায়েতের আগে রাস্তা, কর্মসংস্থানে ঢালাও বরাদ্দ রাজ্য বাজেটে, ঝলকে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট

State Budge Allocations : ঠিক কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল রাজ্য বাজেটে ? দেখে নিন এক ঝলকে।

কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্য বাজেটে (West Bengal Budget) একগুচ্ছ বরাদ্দ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Increase) থেকে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। ভোটের প্রাক্কালে রাজ্যের রাস্তাঘাট ঢেলে সাজানো থেকে কর্মসংস্থান বৃদ্ধিতে জোর।

পড়ুয়াদের বাড়তি আর্থিক সাহায্য দেওয়া থেকে ৬০ পেরোলেই বার্ধক্য ভাতা সরাসরি দেওয়ার প্রতিশ্রুতি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী একাধিক রাজ্য সরকারের প্রকল্পে ঢালাও প্রতিশ্রুতি রাজ্য সরকারের বাজেটে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বিধানসভায় যে বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে জানালেন, রাজ্য সীমিত সামর্থে চেষ্টা করেছে সকল রাজ্যবাসীর পাশে দাঁড়াতে। ঠিক কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল রাজ্য বাজেটে ? দেখে নিন এক ঝলকে।

রাজ্য বাজেটে থাকল কী কী ?

বাড়ল ডিএ - 'রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ। আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর', জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএ তফাৎ ৩৫ শতাংশ। 

নজর রাস্তায় -  'গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প, যেখানে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ।

তরুণদের আর্থিক সহায়তা প্রকল্প - ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প। এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ। ১৮-৪৫ বছরের মধ্যে যাঁরা স্বনিযুক্তি প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা ঋণ পাবেন।

বার্ধক্য ভাতা - ৬০ বছর অতিক্রম করলে এঁরা বার্ধক্য ভাতা পাবে। 

বাড়ল বিধায়ক ভাতা -  বিধায়ক তহবিলের বরাদ্দ বাড়ানো হল, ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ।

স্ট্যাম্প ডিউটিতে বাড়ল ছাড় - বাড়ি-ঘর ক্রয়ের উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাসের জন্য বহাল।

এছাড়া রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে। দেউচা পাঁচামিতে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে বলেও ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। বানতলা লেদার হাবে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। অনগ্রসর এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য মেধাশ্রী ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশে পশ্চিমবঙ্গ প্রথমস্থানে। 'স্বনির্ভর গোষ্ঠীকে দেয়া ঋণের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে। শস্যবীমা চালুর ফলে কৃষি উৎপাদন নজিরবিহীনভাবে বেড়েছে। বিধানসভায় বাজেট পেশের মাঝে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী।

আরও পড়ুন- 'এই বাজেট কর্মসংস্থানের বাজেট; যতটা পেরেছি, করেছি', মন্তব্য মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget