এক্সপ্লোর

Mamata Banerjee: ‘কাঁচা বাদামে কত কত নাচ-গান হয়েছে’! চা-ঘুগনি বিতর্কের মধ্যেই প্রশ্ন তুললেন মমতা

Jago Bangla: চায়ে পে চর্চা নিয়ে কেন কথা হয় না, প্রশ্ন তোলেন মমতা।

কলকাতা: পুজোর সময় চা-ঘুগনি বিক্রির কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। খাস বিধানসভার বাইরে মুড়ি-ঘুগনির পসরা নিয়ে বসে যান বিজেপি বিধায়করা। সেই নিয়ে এ বার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানালেন, তিনি ব্যক্তগিত মতামত জানিয়েছিলেন মাত্র। কিন্তু তাঁর সেই মন্তব্য নিয়ে নানা বিকৃত কথা বলা হচ্ছে। 

জাগো বাংলার অনুষ্ঠানে বিরোধীদের নিশানা মমতার

রবিবার মহালয়ার (Mahalaya) দিন বিশেষ উৎসব সংখ্যা প্রকাশ করল তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা' (Jago Bangla)। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন  সুখেন্দুশেখর রায়, কুণাল ঘোষ, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সিরা। সেখানেি চা-ঘুগনি বিতর্ক নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "ইদানীং লক্ষ্য করছি, যদি নিজস্ব মতামতও দিই, সেখানেও নানারকম বিকৃতি কথা বলা হচ্ছে। চায়ে পে চর্চা হোনে সে বাত নেহি হোতা। আর যদি বলা হয়, তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাঁচা বাদাম, পাকা বাদাম, কত নাচ গান গেয়েছেন, তা মানুষ যদি সমর্থনই না করত, তাহলে এগুলো হল কোথা থেকে? পাপ্পু দ্য গ্রেটরা যখন যা ইচ্ছে, তখন তাই বলে।"

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 'পাপ্পু' বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা যায়, "ভারতবর্ষের সবচেয়ে বড় ‘পাপ্পু’র নাম হচ্ছে অমিত শাহ। তার কারণ, বিরোধীশূন্য ফাঁকা মাঠে গোল দিতে চায়।" এর পর তৃণমূলের তরফে অমিত শাহের ছবি সমেত পাপ্পু লেখা টি-শার্ট তৈরি করে প্রচার শুরু করা হয়। এ দিন মমতার মুখেও উঠে এল 'পাপ্পু' কটাক্ষ।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘শুভশ্রীর বাচ্চাটা খুব স্মার্ট, ছবি চেয়ে দেখি’, জাগো বাংলার অনুষ্ঠানে মমতার মুখে ইউভানের নাম

এ দিনের অনুষ্ঠানে সিপিএম-কেও একহাত নেন মমতা। তাঁর বক্তব্য,  "আপনারা আমাদের গাল দিন, কিছু যায় আসে না। শুভ মহালয়ার দিনে মায়ের কাছে কামনা করব, দেবী যেন সকলকে ভাল রাখেন। যাঁরা এগুলো করছেন, আরও বেশি করে করুন। তার পরও শান্তিতে ঘুমোতে পারলে ঘুমোবেন। আমরা প্রতিহিংসা পরায়ণ নই। বদলা নয়, বদল চাই বলেছিলাম বলেই ৩৪ বছরের কাউকে গ্রেফতার করিনি। অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা হয়নি।"

বিজেপি, সিপিএম-কে একযোগে আক্রমণ মমতার

বিজেপি-কে নিশানা করে মমতা বলেন, "কেউ ধোওয়া তুলসিপাতা নয়। যারা দিল্লিতে বসে আছে, ওটা দিল্লিকা লাড্ডু। যে খায়, সেও পস্তা, না খেলেও পস্তায়। মনে রাখবেন, তাদের মাথার ওপরে চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মতো নানা রকম এজেন্সি বসে আছে। চোখে দেখেও দেখতে পায় না। অত্যন্ত দুঃখের কথা। মা সকলকে শক্তি দিন।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget