এক্সপ্লোর

Mamata Banerjee : 'বাংলা থেকে আওয়াজ তুলব ভারতরত্ন অমিতাভ বচ্চন জি' দাবি মুখ্যমন্ত্রীর

KIFF : ভারতীয় সিনেমার বিবর্তন ও বিশ্বে তাঁর প্রভাব সম্পর্কে অমিতাভ বচ্চনের বক্তব্য নিয়ে ধন্যবাদও জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : অমিতাভ বচ্চনকে (Amitabh Bachhan) ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের অনুষ্ঠানের মঞ্চ থেকে যে দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে বক্তব্য শুরু করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদিও অফিশিয়ালি নয়। কিন্তু বাংলা থেকে এ আওয়াজ আমরা তুলব ভারতরত্ন অমিতাভ বচ্চন জি। আমি মনে করি তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত। এরকম আইকন আর পাবেন না।'

মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব শোনার পরই কপালে হাত তুলে অভিবাদন গ্রহণের ভঙ্গিতে ধন্যবাদ জানান বিগ বি। তাঁর পাশে বসা জয়া বচ্চনেরও কার্যত একইরকম অভিব্যক্তি দেখা যায়। ভারতরত্ন দেওয়ার দাবি জানানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দীর্ঘদিন ধরে সিনেমা জগতে অমিতাভ জি-র অবদান অনস্বীকার্য। মানুষ হিসেবেও তিনি বড় মাপের। আমাদের ডাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধনে আসার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।' ভারতীয় সিনেমার বিবর্তন ও বিশ্বে তাঁর প্রভাব সম্পর্কে অমিতাভ বচ্চনের বক্তব্য নিয়ে ধন্যবাদও জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কলকাতায় তাঁর প্রথম চাকরি। জয়া বচ্চনের প্রথম সিনেমা নিয়ে আবেগ ঝড়ে পরার পাশাপাশি কলকাতা ও বাংলার সংস্কৃতি, কৃষ্টি নিয়েও। করোনাকালে আর্থ-সামাজিক ধাক্কা থেকে চলচ্চিত্র জগতেও প্রবল আঘাতের প্রসঙ্গও উঠে আসে অমিতাভ বচ্চনের কথায়। তবে মহামারি যে শেষ কথা নয়, প্রবল প্রত্যয় ও সাহস দিয়ে তাঁর বিরুদ্ধে লড়াই করা যায়, সেটা সিনেমাজগৎ সামনে থেকে দাঁড়িয়ে দেখিয়েছে বলেই মনে করেন বিগ বি। 

স্প্যানিশ ফ্লু, প্রথম বিশ্বযুদ্ধের জোড়া বাধা পেরিয়েই ভারতে প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র এসেছিল বলেও মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন। কার্যত একই সুরে শাহরুখও বলেন, 'পৃথিবী যা খুশি করে নিক, আমি, আপনি আর সমস্ত ইতিবাচক মানুষেরা এই মুহূ্র্তে বেঁচে রয়েছেন। এর চেয়ে বড় সত্যি আর কিছু হয় না।' 

আরও পড়ুন- 'তিন বছর আসতে পারিনি কষ্ট হয়েছে, ভালবেসে আবার ডাকার জন্য ধন্যবাদ' আবেগপ্রবণ অমিতাভ

সকলের উপস্থিতিতেই বাংলার সিনেমা জগতের জগৎ-ছোঁয়ার প্রত্যাশা উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী কণ্ঠে জানালেন, 'বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করার এক অনন্য মঞ্চ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ। ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।'        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget