এক্সপ্লোর

Mamata Banerjee: '১০-১২ হাজার টাকায় সংসার চলছে না...', মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চের সামনে পোস্টার হাতে প্যারা টিচারদের বিক্ষোভ

Mamata Banerjee Dharmatala Dharna:বেতন পরিকাঠামো, স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে ধর্নামঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্যারা টিচারদের সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের ওখান থেকে সরানো হয়।

Mamata Banerjee Dharna: এসআইআরে (SIR) নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ধর্নামঞ্চে হঠাৎ হাজির হয়ে যায় প্যারা টিচারদের (Para Teacher) সংগঠন। বেতন পরিকাঠামো, স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে ধর্নামঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্যারা টিচারদের সংগঠনের সদস্যরা। শান্তিপূর্ণ ধর্না চলাকালীন হঠাৎ এমন ঘটনায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত মানুষজন। পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁদের উদ্দেশে বক্তব্য রাখেন।  

মূলত বেতন কাঠামো সংশোধন-সহ একাধিক দাবি লেখা পোস্টার নিয়ে ধর্মতলার ধর্নামঞ্চের সামনে উপস্থিত হন প্যারা টিচারদের সংগঠনের সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কিছু হাতে লেখা পোস্টার, কিছু ছাপানো পোস্টার উঁচু করে দেখান তাঁরা। একটি পোস্টারে লেখা '১৫ বছর ক্ষমতা পেলে প্যারা টিচারদের রইলে ভুলে'। আবার অন্য এক পোস্টারে লেখা '২২ বছরের শিক্ষকতায় দিন কাটে মোর ভিক্ষা ভাতায়'। ঘটনার আকস্মিকতায় সেখানে উপস্থিত সকলেই চমকে যান। পরিস্থিতি মোকাবিলায় বিক্ষোভকারীদের উদ্দেশে ধর্নামঞ্চ থেকেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। বিজেপির কথায় এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছে তাই করা যাবে। যে কোনও মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। এটা কারও কোনও দাবি তোলার জায়গা নয়। এখানে যারা এসেছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা একমাত্র এসআইআরের ও ভোটাধিকারের দাবি। অন্য কোনও ব্যক্তিগত দাবি নয়। রাজনীতি করবেন না।" মুখ্যমন্ত্রী বলেন, "চাইলে অন্য জায়গায় নিয়ে তো বিক্ষোভ দেখাতে পারতেন। যান মোদিকে নিয়ে দেখান, অমিত শাহকে গিয়ে দেখান।" এরপর সুর নরম করে তিনি বলেন, "আমি পুলিশকে বলব ওদের আস্তে আস্তে কোনও জায়গায় বসিয়ে দিন।" 

এরপরেই বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক হওয়া একজন বলেন, "আমরা প্যারা টিচার। আমরা কোনও রাজনীতি করার জন্য আসিনি। আমরা দিদির কাছে দাবি নিয়ে এসেছি। পোস্টারে লিখেছি, দিদি আমাদের বাঁচান। ১০-১২ হাজার টাকা দিয়ে আমাদের সংসার চলছে না। আমরা কোনও রাজনৈতিক দল নই। আমাদের দাবি বেতন কাঠামো।" পুলিশ গাড়িতে তুললে তাঁর মন্তব্য, "পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। আমরা কী দোষ করেছি অন্যায় করেছি আমরা জানি না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget