এক্সপ্লোর

Mamata Banerjee: রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে কাটল রাত, সকালে গাইলেন গান, পড়লেন কাগজ, আজও পথে মমতা

পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগে গতকাল বেলা ১২টা থেকে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী দোলা সেন। রাতভর ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগে গতকাল বেলা ১২টা থেকে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না চলবে।

ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়: এদিন সকালে ধর্না মঞ্চে গানে গলা মেলান মুখ্যমন্ত্রী। ধর্না মঞ্চে বসেই 'এবার তোর মরা গাঙে বান এসেছে,' 'ধনধান্য পুষ্প ভরা'...  গান শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। গতকাল এই মঞ্চ থেকেই কেন্দ্র-বিরোধিতার সুর চড়িয়েছেন মমতা। কখনও নন্দলাল বলে কটাক্ষ, কখনও ওয়াশিং মেশিন দেখিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তাঁর ধর্নামঞ্চ থেকে ৬০০ মিটার দূরে বসে থাকা DA-আন্দোলনকারীদের বাম আমলে চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত বলে আক্রমণ করেছেন।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব: বাম আমলে চিরকুটে চাকরি বিলির অভিযোগ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহে মহার্ঘ বাতা আন্দোলন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে বলতে শোনা গেল, "DA আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা। চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব বসে আছে।" বকেয়া DA-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা (DA Protests)।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা। বুধবার সেখান থেকেই DA আন্দোলনকারীদের কটাক্ষ করেন। তিনি বলেন, "প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই...চোর-ডাকাতগুলো। যে চোর-ডাকাতগুলোর তালিকা রয়েছে। শশী (পাঁজা) দেখাও তুলে একবার...।" এর পর নিজেই তালিকা তুলে  ধরে দেখান মমতা। DA আন্দোলনে যাঁরা বসে রয়েছেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছিলেন বলে এ দিন দাবি করেন মমতা। তাঁর কথায়, "এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল। সব গিয়ে বসে আছে DA আন্দোলনের ওখানে। তাদের কাছে আমাকে জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।" যদি মমতার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন DA আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ১২ বছর হয়ে গিয়েছে ক্ষমতায় এসেছে তৃণমূল। তালিকা থাকলে এতদিন তদন্ত হল না কেন, প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: Debanjan Deb: চাকরি-প্রতারণাতেও জড়িয়ে টিকাকাণ্ডে ধৃত দেবাঞ্জন! চার্জশিটে দাবি ইডির

সেরা শিরোনাম

CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget