এক্সপ্লোর

Mamata Banerjee Exclusive : ' তৃণমূল কংগ্রেস সবাইকে জানাচ্ছে ধন্যবাদ ' , পুরভোটে সবুজ ঝড়ের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

Mamata Banerjee Exclusive Interview To Suman De : পুরভোটে জয়জয়কারের পর প্রথমবার এবিপি আনন্দ-তেই মুখ খুললেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : চারে চারের পথে তৃণমূল। সল্টলেকে একতরফা অগ্রগতি তৃণমূলের (TMC)। আসানসোলে (Asansol ) সবুজ ঝড়।  বিধাননগর থেকে শিলিগুড়ি, আসানসোল থেকে চন্দননগর--ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় তৃণমূলকর্মীদের শুরু উত্সব। সোমবার সকালে পুরভোটে জয়জয়কারের পর প্রথমবার এবিপি আনন্দ-তেই মুখ খুললেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে- কে জানালেন , ' মানুষের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ, আমাদের প্রণাম' । এই জয় মানুষকেই উৎসর্গ করলেন মমতা। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, মানুষ শান্তপূর্ণভাবেই ভোট দিয়েছে। 'দু একটি ঘটনা ছাড়া' ভোট হয়েছে শান্তিতেই। 

মুখ্যমন্ত্রী বললেন,  কোনওরকম গণ্ডগোল হয়নি।  মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছে। যে কোনও জয় আমাদের আরও বেশ মানবিক করে তুলুক। আারও কোভিড সচেতনতা আনুক। মানুষের বিপদে পাশে দাঁড়াতে সাহায্য করবে মানুষের ভোট। আর আজকের বিজয় উৎসবে একটা স্লোগান হবে ' তৃণমূল কংগ্রেস সবাইকে জানাচ্ছে ধন্যবাদ ' 

আরও পড়ুন :

ঝড়ের গতিতে এগচ্ছে তৃণমূল, দিকে দিকে উড়ছে সবুজ আবির, শুরু উৎসব

বিজেপিকে প্রায় ধুয়ে মুছে সাফ করে সবুজ বিপ্লব। মুখ্যমন্ত্রী বললেন, 'মানুষ রায় দিয়েছে। গত নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি জিতেছে। কিন্তু মানুষের জন্য কিচ্ছু করেনি। চা-বাগান খুলে দেবে বলেছিল, কিচ্ছু করেনি। উত্তরবঙ্গের যাবতীয় কাজ আমরা করেছি। শিলিগুড়ি যাবতীয় উন্নয়নের কাজ আমাদের আমলে হয়েছে। ' 

তাহলে এবার কি দ্বিতীয় স্থানে বিজেপিকে সরিয়ে চলে আসবে বাম? উত্তরে মুখ্যমন্ত্রী জানালেন, 'সিপিএম-বিজেপি-কংগ্রেসের মধ্যে একটা ভোটের আন্ডারস্ট্যান্ডিং হয়। বিজেপি কাজ করেনি। প্ররোচনা দিয়েছে। বাম আমলে তো কিচ্ছু কাজ হয়নি। কর্মসংস্থান হয়নি। এসব করেছে তৃণমূল কংগ্রেস।'

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 'আজ জয়ের খবর নিয়ে যাচ্ছি। সেটা আনন্দের। ' বললেন তিনি।  সেই সঙ্গে জানিয়ে দিলেন, শিলিগুড়িতে পরবর্তী মেয়র গৌতম দেবই। উন্নত শহর, নিকাশি ব্যবস্থা গড়ব, প্রতিশ্রুতি ভাবী মেয়রের। 

 পাশাপাশি জাতীয় রাজনীতি নিয়েও কথা বলেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাংলা সম্পর্কে কটাক্ষের জবাবও দিয়েছেন তিনি। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে- কে বলেছেন, যোগীর মন্তব্য থেকেই স্পষ্ট, উত্তরপ্রদেশের হার দেখছে বিজেপি।  এবার তৃণমূল কংগ্রেস গোয়া বিধানসভা নির্বাচনে লড়াই করছে। তৃণমূলের এই পদক্ষেপ নিয়ে কংগ্রেসের সঙ্গে জোর তরজা দানা বেঁধেছে। কংগ্রেস অভিযোগ করেছে, বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতেই গোয়ায় পা রেখেছে তৃণমূল। পাল্টা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে এনেছে তৃণমূল। এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে বিরোধী-জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে মমতা বন্দ্য়োপাধ্যায় বল ঠেলেছেন কংগ্রেসের কোর্টে। কংগ্রেসের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে আজ সৈকত-রাজ্য গোয়ায় নির্বাচন। ২৬ আসনে লড়ছে তৃণমূল। জোটসঙ্গীকে ছাড় ১৩ আসনে। কিন্তু গোয়ায় তৃণমূলের প্রথম পদক্ষেপ নিয়ে খুশি মুখ্যমন্ত্রী। জানালেন, যারা কাজ করছেন তৃণমূলের হয়ে, তাঁরা দারুণ কাজ করছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget