এক্সপ্লোর

Mamata Banerjee : ইমাম-পুরোহিতদের ভাতা কেন বাড়াল রাজ্য সরকার, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

West Bengal Government : ২০১২ সালে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর, ২০২০-র অক্টোবর থেকে পুরোহিতদেরও মাসিক ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : ইমাম-মোয়াজ্জেমদের সভা থেকে সোমবারই তাঁদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল পুরোহিতদের ভাতা বৃদ্ধির ঘোষণাও। আর ঠিক তাঁর পরের দিন দুর্গাপুজোর (Durga Puja 2023) কমিটিগুলোর সঙ্গে বৈঠকে ফের দরাজহস্ত হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুজো কমিটিপিছু চলতি বছরে ৭০ হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি সভামঞ্চ থেকেই কেন ইমাম-পুরোহিতদের ভাতা রাজ্য সরকার বাড়াল, সেই ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বলেছেন, 'অনেকে ইমামভাতা, পুরোহিত ভাতা নিয়ে প্রশ্ন তোলেন, ওরা অনেক কাজ করেন। কোথাও হিংসার ঘটনা ঘটলে, ইমাম গিয়ে তা মেটান। কমিউনিটি ডেভেলপমেন্টেও কাজ করেন।' প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরই ২০১২ সালে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এরপর, ২০২০-র অক্টোবর থেকে পুরোহিতদেরও মাসিক ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসে সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হত। ভাতা বাড়ার ফলে এবার থেকে ইমামদের মাসিক ভাতা বেড়ে হল ৩ হাজার টাকা, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বেড়ে হল দেড় হাজার টাকা।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতাবৃদ্ধির ঘোষণা করলেও তাতে খুশি নয় ইমামদের (Imam) একাংশ। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া বলেছেন, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায় যে ঘোষণা করেছেন, বাংলার ইমামরা এটাতে খুশি নয়। আপনারা খেয়াল করেছেন, মুখ্য়মন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়াম খালি হয়ে গেছে। ইমাম সাহেব এবং মোয়াজ্জেমরা এব্য়াপারে একেবারেই খুশি হননি। মুখ্য়মন্ত্রীর কাছে অনুরোধ রাখছি, ইমামদের জন্য় ২ হাজার ৫০০ টাকা এবং মোয়াজ্জেমদের জন্য় ১ হাজার টাকা বাড়ান।'

এদিকে, এরইমধ্য়ে, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে সরব হয়েছে বিজেপি (BJP)। এরাজ্য়ে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য় সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছেন। সোমবার পশ্চিমবঙ্গে মুসলিম ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে, তিনি ইমাম ও মোয়াজ্জেমদের ৫০০ টাকা করে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন। পরে চিন্তাভাবনা করে, পুরোহিতদেরও সেই তালিকায় যুক্ত করা হয়।

আরও পড়ুন- দুর্গাপুজোর বিসর্জন করা যাবে কোন দিনগুলোতে, কবে কার্নিভাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget