এক্সপ্লোর

Mamata Banerjee : 'ক্ষোভ কিন্তু বাড়ছে', আরামবাগে বন্যাদুর্গত জায়গায় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

' ৮ টি জেলার বিভিন্ন এলাকা জলের তলায়। সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। '

আরামবাগ : ডিভিসি-র ছাড়া জলে বিভিন্ন জেলার প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন তিনি। নামেন আরামবাগে। কথা বলেন দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে। তিনি ডিভিসির জল ছাড়ার পরিমাণের তথ্য দিয়ে দিয়ে বলেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। মমতা বন্দ্যোপাধ্যায় জলমগ্ন আরামবাগে দাঁড়িয়ে বিস্তারিত তথ্য দিয়ে বলেন, ডিভিসির এই অতিরিক্ত জল ছাড়ার কারণেই জলের নিচে গ্রামের পর গ্রাম। ৮ টি জেলার বিভিন্ন এলাকা জলের তলায়। সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। আর তার জেরে .... 

  • হাওড়া
  • বীরভূম
  • হুগলি
  • বাঁকুড়া
  • পশ্চিম মেদিনীপুর
  • পূর্ব মেদিনীপুর
  • পূর্ব বর্ধমান
  • পশ্চিম বর্ধমান - এর বিভিন্ন জায়গায় হু হু করে জল ঢুকছে।  

মুখ্যমন্ত্রী জানান, ১ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিআরএফ নেমেছে। নবান্ন থেকে ২৪ x ৭ ঘণ্টা নজর রাখা হচ্ছে। তিনি আশ্বাস দেন, ফিরে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করব। আশা করি দ্রুত জল নেমে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির উচিত রাজ্যের সঙ্গে কথা বলা। ক্ষোভ কিন্তু বাড়ছে, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, বছরে ৪ বার করে জল ছাড়লে মানুষ বাঁচবে কীভাবে ? এরকম চলতে থাকলে ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাইব। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের উচিত মাস্টার প্ল্যান তৈরি করা। ‘ঝাড়খণ্ড সরকারকে বলব আমাদের সঙ্গে বসে পরিকল্পনা করুক, আমাদের সব টাকা জলেই বেরিয়ে যাচ্ছে' বলেন মমতা। 
‘ড্রেজিং করলে ডিভিসি-র জলাধারে আরও বেশি জল ধরত’ দাবি মুখ্যমন্ত্রীর। 

মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই দুর্গত এলাকায় পৌঁছে গেছেন মন্ত্রীরা। আজ খড়গপুর লাগোয়া মেদিনীপুরে কংসাবতীর লকগেট পরিদর্শনে যান মানস ভুঁইয়া। এদিন অ্যানিকাট গেটে যান মন্ত্রী। ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত গোটা এলাকা। জীবনে এত জল দেখিনি, প্রতিক্রিয়া মানস ভুঁইয়ার। 

অন্যদিকে, ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। তিনি বলেন, ' সপ্তাহখানেক আগে কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে দেখে যায় কতটা জল ছাড়লে ভাসবে এলাকা।' প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। এদিন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আরামবাগের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন অপরূপা পোদ্দার।কতদিন রাজনীতি করছেন, ছোটবেলায় যে কথা বলতেন, বড় হয়েও সে কথা বলছেন। অপরূপা পোদ্দারের ম্যান মেড বন্যা আক্রমণের জবাবে কটাক্ষ দিলীপ ঘোষের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget