এক্সপ্লোর

Mamata SSKM : পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর উষ্মা, ‘৫ জন চিকিৎসককে বিভিন্ন জেলা থেকে বদলি SSKM এ'

‘৫ জন চিকিৎসককে বিভিন্ন জেলা থেকে বদলি করে আনা হচ্ছে', নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য ভবন

কলকাতা :  এসএসকেএমে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসক বাড়ানোর সিদ্ধান্ত। পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করার পরই সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের। 

‘৫ জন চিকিৎসককে বিভিন্ন জেলা থেকে বদলি করে আনা হচ্ছে। ৫ জন চিকিৎসক শুধুমাত্র ট্রমা কেয়ার সেন্টারের দায়িত্বেই থাকবেন’ নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য ভবন। বৃহস্পতিবার এসএসকেএমে 'রেফার রোগ’ নিয়ে সতর্কবার্তা শোনা যায় মুখ্যমন্ত্রীর কথায়। জোর দেন সুষ্ঠু চিকিৎসা পরিষেবায়। ট্রমা কেয়ারের ব্যবস্থায় তিনি যে আদপেই খুশি নন, সেটা নিয়েও রাখঢাক করেননি মুখ্যমন্ত্রী। বললেন, 'ধরুন কোনও প্রসূতি এলেন। যদি তাঁর জন্য পরিষেবার ব্যবস্থা করতে ৬ ঘণ্টা সময় লেগে যায়, তা হলে তো উনি মারা যাবেন। এগুলি তো আপৎকালীন কেস।' পরিষেবা দেওয়ার জন্য যদি আরও লোকবল প্রয়োজন হয়, তা হলে স্বাস্থ্যসচিবের সঙ্গে কথা বলারও পরামর্শ দেন মমতা। এরপরই এই সিদ্ধান্ত। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

ট্রমা সেন্টারের (trauma centre) পরিষেবা (service) নিয়ে অসন্তুষ্ট (dissatisfied) মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়  (mamata banerjee) বলেন, ‘স্যালাইন দিতে গিয়ে হাত ফুলিয়ে দিয়েছে। এসএসকেএম নিয়ে আমরা গর্ব করি এখানে অনেক নার্স, আশাকর্মী নেওয়া হয়েছে। রেফার করে দিয়ে দায় ঝাড়লে হবে না।’ সঙ্গে বললেন, 'রাতে হাসপাতালে সিনিয়র ডাক্তাররা থাকুন’। বৃহস্পতিবার বৈদ্যুতিক সাব স্টেশন ও চার তলা স্পোর্টস মেডিসিন বিভাগের উদ্বোধন উপলক্ষ্যে এসএসকেএম এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই এই বার্তা তাঁর।


প্রসঙ্গত উল্লেখ্য, SSKM’এ ট্রমা কেয়ার সেন্টারে উত্তেজনা তৈরি হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীমৃত্যুতে, চিকিৎসদের মারধরের অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। আক্রান্ত হন ৪জন চিকিৎসক। ব্যান্ডেল থেকে আসা মহম্মদ আরমান নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয় মহম্মদ আরমানের। ট্রমা কেয়ারে ভাঙচুর, এক্সরে মেশিনের উপর রোগীর আত্মীয়রা হামলা চালান বলে অভিযোগ। ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ।

 

সেরা শিরোনাম

Mamata Banerjee:
"আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
South 24 Pargana News: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
WB Government Jobs: 'গ্রুপ-ডি' পদে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আবেদনের যোগ্য কারা ? কারা পাবেন না সুযোগ ?
'গ্রুপ-ডি' পদে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আবেদনের যোগ্য কারা ? কারা পাবেন না সুযোগ ?

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget