এক্সপ্লোর

Mamata Banerjee: 'হিন্দু-মুসলিম দাঙ্গা করে না, দাঙ্গা করে কিছু লোভী নেতা', বললেন মমতা

Prophet Remarks Row: বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে পুস্তক উদ্বোধনের পাশাপাশি লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানের শুভারম্ভ হয় মুখ্যমন্ত্রীকে দিয়ে। সেখানেই পয়গম্বর বিতর্কের জেরে অশান্ত পরিবেশ নিয়ে মুখ খোলেন তিনি।

কলকাতা: পয়গম্বর বিতর্কের আঁচ পড়েছে বাংলাতেও (Prophet Remarks Row)। আগুন জ্বলেছ হাওড়ার একাধিক এলাকায়। বিক্ষিপ্ত হিংসার ঘটনাও সামনে এসেছে। বার বার সতর্ক করা সত্ত্বেও থামানো যায়নি অশান্তি। তা নিয়ে এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর মতে, জীবনেরই নিশ্চয়তা নেই যখন, সেখানে মারামারি, খুনোখুনি, ঘৃণা ছড়িয়ে কোনও লাভ নেই। সাধারণ মানুষ নন, রাজনৈতিক নেতারাই দাঙ্গা করেন বলেও মন্তব্য করলেন তিনি। 

পয়গম্বর বিতর্কের আবহে শান্তির বার্তা মমতার

বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে পুস্তক উদ্বোধনের পাশাপাশি লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানের শুভারম্ভ হয় মুখ্যমন্ত্রীকে দিয়ে। সেখানেই পয়গম্বর বিতর্কের জেরে অশান্ত পরিবেশ নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "আজ আছি, কাল নেই যখন, খামোকা ঝগড়া করব কেন! যুদ্ধ, খুন কেন করব! কেন পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেব! সবাইকে বুঝতে হবে, ধর্ম একটা নয়। সব ধর্মের কথাই বলছি। দাঙ্গা কখনও হিন্দু করে না। করেনা মুসলমানও। শিখ, খ্রিস্টানও দাঙ্গা করে না। দাঙ্গা করে কিছু লোভী নেতা, যাঁদের মাথা নোংরা ডাস্টবিনে ভর্তি। তা থেকেই জঞ্জাল তৈরি করে আগুন লাগান ওঁরা, গাড়ি পোড়ান, যখন তখন বসে পড়েন। এ আবার কী! কারও সমালোচনা করছি না। কিন্তু আমাদের সময় কখনও হয়েছে এমন?"

মমতার কথায়, "মস্তিষ্কই আমাদের এগিয়ে দেয়। তখনই হৃদয় থেকে কথা বেরোয়। মস্তিষ্ককে মানবিকতার ভাণ্ডার করে তোলা উচিত, ডাস্টবিন নয়। কিছু লোক রয়েছেন, সারা ক্ষণ কুচুটেপনা করছেন, কৈকেয়ী-মন্থরার মতো। কাজকর্ম নেই। মস্তিষ্ক থেকে হৃদয়ে যে মানবিকতার সঞ্চার ঘটবে, সেটাই বন্ধ হয়ে গিয়েছে। মাথাটাই তো ডাস্টবিন হয়ে গিয়েছে! খারাপ জিনিস ঢেলে দিচ্ছেন।" 

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মমতা" target="">https://bengali.abplive.com/district/mamata-banerjee-slams-the-trend-of-demanding-to-get-promoted-by-government-when-students-fail-the-exams-896623

অর্থবল, পেশীবলের জোরেই কিছু মানুষ কুৎসা করছেন বলেও মন্তব্য করেন মমতা। তাঁর বক্তব্য, "অর্থবল, পেশীবল কখনও সবসময় মানবিকতার জন্ম দেয় না। যে হৃদয়ে মানবিকতা নেই, তাকে আমি মরুভূমি বলি। উল্টোপাল্টা বললেই হবে! হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে! তপোবনের মুনি-ঋষিরা ঋগ্বেদ, সাম, যজু, অথর্ব, বেদ-বেদান্ত থেকে কী বলেছিলেন? রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, টাকা মাটি, মাটি চাকা। উনি টাকার স্বরূপ বুঝিয়ে দিয়ে গিয়েছেন। টাকার প্রয়োজন নিশ্চয়ই আছে। কিন্তু কাল যদি না থাকি আমি, তার কী মূল্য!"

নূপুর শর্মার মন্তব্য উত্তার হয় দেশের একাধিক রাজ্য

উল্লেখ্য, পয়গম্বর মহম্মদকে নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি-র প্রাক্তন নেত্রী নূপুর শর্মা। তার পরই দেশের একাধিক জায়গায় অশান্তি মাথাচাড়া দেয়। তার প্রভাব পড়ে বাংলাতেও। পর পর বেশ কয়েক দিন সেখানে পথ অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করতে হয়। সাময়িক বন্ধ রাখতে হয় ইন্টারনেট পরিষেবা। মুর্শিদাবাদেও অশান্তি মাথাচাড়া দেয়। তার জন্য বিজেপি-কেই সরাসরি দায়ী করেন মমতা। তাদের নেত্রীর মন্তব্যের দায় কেন সাধারণ মানুষকে নিতে হবে, প্রশ্ন তোলেন তিনি।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget