এক্সপ্লোর

Partha Chatterjee Removed: 'নতুন মন্ত্রিসভা গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর’ জানালেন মমতা

‘যতদিন না মন্ত্রিসভা নতুন করে গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর। আমি হয়তো কিছুই করব না। যতক্ষণ না নতুন করে মন্ত্রীসভা গঠন করছি'।

কলকাতা: ‘যতদিন না মন্ত্রিসভা নতুন করে গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর’ মন্ত্রিত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে 'অব্যাহতি' দিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত হলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্য প্রযুক্তি তটি দফতর থেকেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে।

দায়িত্ব থেকে অব্যাহতি: গতকাল খোদ কুণাল ঘোষ (Kunal Ghosh) পার্থকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। সরব হন বিরোধীরাও। ঘরে-বাইরে চাপের মুখে শেষপর্যন্ত অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। এ দিন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতদিন না মন্ত্রিসভা নতুন করে গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর। আমি হয়তো কিছুই করব না। যতক্ষণ না নতুন করে মন্ত্রীসভা গঠন করছি। পার্থকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে'।

পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি: ঘরে-বাইরে প্রবল চাপের মুখে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারের ৬ দিন পর শিল্প-বাণিজ্য, পরিষদীয় ও তথ্যপ্রযুক্তি, ৩টি দফতর থেকেই সরানো হল পার্থকে। ৩ দফতরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি উদ্ধারের পর তৃণমূলের অন্দরেই পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি ওঠে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে সরানো হল বেহালা পশ্চিমের বিধায়ককে। 

এবার কি দল থেকেও বহিষ্কার? তৃণমূল ভবনে আজ দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে। বিকেল ৫টায় তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

টাকার পাহাড়, টালিগঞ্জের পর, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও ED উদ্ধার করেছে কোটি কোটি টাকা। গোনা শেষের পর যে অঙ্কটা দাঁড়িয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ। মিলেছে প্রায় ৬ কেজি সোনাও। 

স্বীকারোক্তি অর্পিতার: টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা যে পার্থ চট্টোপাধ্যায়ের সে কথা জেরায় জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এমনটাই দাবি ইডি সূত্রে। পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। যে ঘরে টাকা থাকত, পার্থ চট্টোপাধ্যায় এসে সেই ঘরে ঢুকলেও অর্পিতার সেখানে ঢোকার অনুমতি ছিল না। জেরায় এমনই জানিয়েছেন তিনি। দাবি ইডি সূত্রে। ইডি সূত্রে খবর, অর্পিতার এই বয়ানকে সামনে রেখেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হবে। পার্থ অস্বীকার করলে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা ইডি-র। খবর সূত্রের। 

আরও পড়ুন: Bikash on Mamata : "মুখ্যমন্ত্রীকে ঝেড়ে ফেলুন, তবেই রেহাই", পার্থর অপসারণের পর আরও সুর চড়ালেন বিকাশ

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Nandigram By Election:
Rejinagar By Poll News: শক্তিপুরে Humayun Kabir-র বাড়ির সামনে Drone উড়িয়ে চলছে নজরদারি |
Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget