এক্সপ্লোর

Mamata Banerjee: 'এবার বিসর্জনের পালা', মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকের গলিতে হোর্ডিং ঘিরে বিতর্ক

Mamata Banerjee House Poster: হোর্ডিংয়ের বা দিকে দেখানো হয়েছে একটি বিশাল জাহাজ! সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক। আর সামনে একটি ফুটো হয়ে যাওয়া নৌকায় বসে রয়েছেন কুর্তা-পাজামা পরা এক ব্যক্তি

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পুজো (Durga Puja) শেষ হতেই শুরু রাজনীতি! হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির উল্টোদিকের গলিতে একটি হোর্ডিং লাগানো হয়েছে। যার ওপরে বড় বড় করে লেখা, এবার বিসর্জনের পালা। এবার সব জল্পনা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকের গলিতে লাগানো এই হোর্ডিংটি ঘিরে। 


হোর্ডিংয়ের বাঁ দিকে দেখানো হয়েছে একটি বিশাল জাহাজ! সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক। আর সামনে একটি ফুটো হয়ে যাওয়া নৌকায় বসে রয়েছেন কুর্তা-পাজামা পরা এক ব্যক্তি, যাঁকে দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো। হোর্ডিংয়ের ডানদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, নীচে লেখা লক্ষ্য ২০২৪। ইতিমধ্যে ২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে গেছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়া জোট। সেই চ্যালেঞ্জই কি ছুড়ে দেওয়া হল এই হোর্ডিংয়ে? তুঙ্গে রাজনৈতিক জল্পনা।


কী রয়েছে সেই হোডিংয়ে ? 

হোর্ডিংয়ের বা দিকে দেখানো হয়েছে একটি বিশাল জাহাজ'! সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক। আর সামনে একটি ফুটো হয়ে যাওয়া নৌকায় বসে রয়েছেন কুর্তা-পাজামা পরা এক ব্যক্তি, যাঁকে দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো। হোর্ডিংয়ের ডানদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, নীচে লেখা লক্ষ্য ২০২৪।  

ইতিমধ্যে ২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে গেছে। 
নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়া জোট। সেই চ্যালেঞ্জই কি ছুড়ে দেওয়া হল এই হোর্ডিং?

৮৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি বলেন, 'যেভাবে দেশজুড়ে কেন্দ্রীয় সরকার মানুষের জীবনকে অতীষ্ট করে তুলেছে, কখনও কালা কানুনের মাধ্যমে, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়েছে। তাই মমতা অভিষেকের হাত ধরে কেন্দ্রে পালাবদল ঘটবে। বিসর্জন হবে।' 

২০১৯-এর লোকসভা ভোটে বাংলায় রেকর্ড সিট পায় বিজেপি। এরপর ২১-এর বিধানসভা ভোটে টার্গেটের ধারের কাছে পৌঁছতে না পারলেও,  ২৪-এর ভোটে বাংলা থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন খোদ অমিত শাহ। ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। পুজোয় কলকাতায় ঘুরে গেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি। 
  
এদিকে, রবিবার কলকাতায় অমৃত কলস যাত্রা করেছে বিজেপি। অন্যদিকে, রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটতেই কি হোর্ডিং পড়ল? এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, 'ইতিমধ্যে কেন্দ্রের মোদি অমিত শাহর প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে মানুষ ইন্ডিয়া জোটের পক্ষে সায় দিয়েছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। নেতৃত্ব দিচ্ছেন মমতা-অভিষেক। ২০২৪-এ রাজনৈতিক বিসর্জন হবে।' 

সেরা শিরোনাম

Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget