এক্সপ্লোর

Mamata Banerjee : মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়

TMC News : একুশে জুলাইয়ের আগে 'কালীঘাট তৃণমূল' ফের একবার বড় ধাক্কা খেল।

কলকাতা : দলের অনেক বড় বড়, বিশ্বস্ত নেতা একে একে আগেই চলে গেছেন। ভাঙনপর্ব এখনও জারি রয়েছে। একুশে জুলাইয়ের আগে 'কালীঘাট তৃণমূল' ফের একবার বড় ধাক্কা খেল। এবার 'ঋতব্রত তৃণমূলে' যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের 'রাজনৈতিক সহযোদ্ধা' মদন মিত্রও। এই আবহে এদিন সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিলেন মমতা।

এদিন ফেসবুক লাইভে তিনি বলেন, "আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি বেইমানদের জন্য। আমাদের সিম্বলে তাঁদের আপনারা জিতিয়েছেন। আমরা দুঃখিত, ক্ষমাপ্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ-ব্যাগেজ আছে। আগে কেউ আমাদের কোনও রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি, আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও জানতে পারছি। সেই ভয়ে মনে রাখবেন...বিজেপি বলেছিল না 'ভয় আউট, ভরসা ইন', এদের 'ভয় ইন, ভরসা আউট' দেখিয়ে...'ভরসা ইন, ভয় আউট' করাচ্ছে। যাদেরই লাগেজ, ব্যাগেজ, প্যাকেজ আছে, তাঁরাই কিন্তু আজ বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাঁদের দোলা খেতে দিন। আমাদের সারাজীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে।" তাঁর সংযোজন, "কোনও না কোনওদিন তো এরা দিল্লি থেকে পাওয়ার থেকেও চলে যাবে, যেদিন দিল্লি থেকে পাওয়ার থেকে চলে যাবে, সেদিন মনে রাখবেন ভয় ইন হয়ে যাবে। আজ যদি আমি নিজে সেটিং করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হত না। দলের কর্মীদের। কিন্তু আমি কোনও দিন আদর্শকে বিকিয়ে খাই না। মূল্যবোধকে বিকিয়ে খাই না। বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি। যে কর্মীরা এখনও আছেন হাজার হাজার, লক্ষ লক্ষ তাঁরাই আমার সোনার কর্মী।"

এরপর অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে নিশানা শানান তিনি। মমতা বলেন., "কারো নামে অন্নপূর্ণা ভাণ্ডারে... সংবাদমাধ্য়মে যা দেখছি, হঠাৎ করে ৫০০ কোটি টাকা, ৪০০ কোটি টাকা ঢুকে গেছে। আর কেউ অন্নপূর্ণা ভাণ্ডারে একমাস পেয়ে, তার পরের মাসে আর পাননি। বা, অনেকে আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আমার ঘরের মা-বোনেরা। তাঁদের প্রায় ১ থেকে দেড় কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে।" প্রসঙ্গত, তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
Advertisement

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget