এক্সপ্লোর

Mamata - Modi Meeting : 'কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা', কী নিয়ে হবে মোদি-মমতার কথা?

Mamata Meets Modi : নিয়োগ-দুর্নীতি মামলায়, ইডি-তদন্তের আবহে ফের দিল্লিতে শুক্রবার মোদি-মমতা বৈঠক ।

আশাবুল হোসেন, নয়াদিল্লি : পার্থকাণ্ডের মধ্যেই আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ। বিকেল সাড়ে ৪টেয় সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে (  PMO )  এই বৈঠক হবে। এনিয়ে ফের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম-কংগ্রেস। যদিও, তা মানতে নারাজ তৃণমূল ও বিজেপি।

কী কী বিষয় আলোচ্য 
রাজ্যের দাবি, এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। তার জেরে কার্যত থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ। এই সমস্ত বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর ( Narendra Modi )  সঙ্গে মুখ্যমন্ত্রীর ( Mamata Bnerjee ) আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এরপর সন্ধে সাড়ে ৬টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ( Droupadi Murmu ) সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আঁতাঁতের অভিযোগ বাম-কংগ্রেসের 
দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের নেপথ্যে আঁতাঁত দেখছে সিপিএম। তাদের দাবি, অতীতে, সারদাকাণ্ডে সিবিআই যখন একের পর তৃণমূল নেতাদের গ্রেফতার করেছে তখনই দিল্লি গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিয়োগ-দুর্নীতি মামলায়, ইডি-তদন্তের আবহে ফের দিল্লিতে শুক্রবার মোদি-মমতা বৈঠক । তৃণমূল এবং বিজেপি অবশ্য আঁতাঁতের অভিযোগ মানতে নারাজ। 

সময় চেয়েছে বঙ্গ বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ঠিক আগে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার। দিল্লিতে শুক্রবার মমতা-মোদির সাক্ষাতের পর ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছে বঙ্গ বিজেপি। 

বৃহস্পতিবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে ওঠে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গ্রেফতারি প্রসঙ্গ।  সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ' সরকার ফেলতে বিধায়ক কেনাবেচা হয়। হাওড়ায় কংগ্রেস বিধায়কদের গ্রেফতারির পরে প্রমাণ করেছে বাংলা। হর্স ট্রেডিং বড় অপরাধ। একমাত্র ধরেছে বাংলাই। ' 
শনিবার রাতে হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের একটি গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক সহ ৫ জনকে। 
কংগ্রেস অভিযোগ করে, ঝাড়খণ্ডের JMM-কংগ্রেস জোট সরকার ফেলার জন্য চক্রান্ত করছে বিজেপি। CID সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে, ঝাড়খণ্ডের সরকার ভাঙার খরচ হিসেবেই এই টাকা দেওয়া হয়েছিল কংগ্রেস বিধায়কদের।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget