এক্সপ্লোর

Mamata Banerjee: ‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়’, কলকাতা হাইকোর্টে সওয়াল মমতার, 'বুলডোজার অ্যাকশন' নিয়ে বললেন…

Mamata Banerjee in High Court as Lawyer: কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী হিসেবে সওয়াল। জানালেন, এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নয়।

কলকাতা: নির্বাচনে পরাজয়ের পর নিজের পুরনো পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা আদালতে সওয়ালকরতে পৌঁছলেন তিনি। কালীঘাটের বাড়ি থেকে আইনজীবীর পোশাকেই বেরিয়েছিলেন। হাইকোর্টে ঢোকার আগে গায়ে গলিয়ে নেন কোর্ট। এর পর সটান প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে পৌঁছে যান। সেখানে তৃণমূল কর্মীদের উপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর নিয়ে সওয়াল করেন তিনি। (Mamata Banerjee in High Court as Lawyer)

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ছেলে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ভোট পরবর্তী হিংসা মামলায় এদিন আদালতে সওয়াল করতে পৌঁছন মমতা। সেখানে আইনজীবী হিসেবেই সওয়াল করেন মমতা। কল্যাণের পর মমতা সওয়াল করতে ওঠেন। হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, তাঁকেও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মমতা। কলকাতায় বুলডোজার চালানোরও তীব্র বিরোধিতা করেন তিনি। (Mamata Banerjee)

আরও পড়ুন: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?

এদিন আদালতে সওয়াল করার সময় প্রথমেই মমতা জানিয়ে দেন, ১৯৮৫ সাল থেক আইনজীবী তিনি। সেই হিসেবেই সওয়াল করতে চান। তিনি আরও জানান, ৯২ বছর বয়সি বৃদ্ধ থেকে ১৮-র তরুণ-তরুণী, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু, তফসিলি জাতিদেরপ হুমকি দেওয়া হচ্ছে। তাঁকেও বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না। অনলাইনে অভিযোগ জানিয়েছেন, কিছু তাতেও কাজ হচ্ছে না।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত, পাশের হারে এগিয়ে কোন জেলা?

এদিন স্পষ্ট ভাষায় মমতা বলেন, “এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। বাংলাকে বাঁচাতে হবে।।” তিলজলায় অগ্নিকাণ্ডের পর যেভাবে শহরে বুলডোজার নামিয়ে বাড়ি ভাঙা হয়। বাড়িগুলি বেআইনি বলে দাবি। এদিন মমতা বলেন, “এটা বুলডোজার রাজ্য নয়।” সদ্য বিবাহিত ১৮ বছরের তরুণীকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। 

আদালতে কল্যাণ জানান, খেজুরি, ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিস, দোকান ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের ১৫০-১৬০টি কার্যালয়ে আগুন ধরানো হয়েছে, রাজ্য জুড়ে ভাঙচুর চলছে, বুলডোজারের উল্লেখও করেন। ৪০০ বছরের পুরনো হগ মার্কেটে বুলডোজার ভাঙচুরের কথাও তুলে ধরেন। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার প্রসঙ্গে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। আবেদন জানানো হয় যে, আদালতের নির্দেশ ছাড়া যেন এ রাজ্যে বুলডোজার চালানো না হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget