এক্সপ্লোর

Mamata Banerjee: মোটা হবেন বলে খান না নিজে, জয়নগর থেকে মোয়ার হাব তৈরির ঘোষণা মমতার

Jaynagarer Moa: জয়নগর থেকে নেতারা মোয়া পাঠালেও, মোটা হবেন বলে তিনি তা খেতে পারেন না বলেও এদিন জানান মমতা।

জয়নগর: জয়নগরে এবার খুলবে মোয়ার হাব। প্রশাসনিক সভা থেকে ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, জয়নগরের মোয়া ইতিমধ্যেই GI পণ্যের তকমা পেয়েছে। বিশ্বব্যাপী খ্যাতি হয়েছে জয়নগরের মোয়ার। তাই এবার জয়নগগরে মোয়ার হাব তৈরি করা হবে, যাতে একই জায়গা থেকে সব ধরনের মোয়া কিনতে পারেন গ্রাহকরা। জয়নগর থেকে নেতারা মোয়া পাঠালেও, মোটা হবেন বলে তিনি তা খেতে পারেন না বলেও এদিন জানান মমতা। (Mamata Banerjee)

সাগর সফর সেরে মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় যোগ দেন মমতা। সেখানেই জয়নগরের মোয়ার প্রশংসা শোনা যায় তাঁর মুখে। তিনি জানান, জয়নগরে তিনি আজ এসেছেন কারণ, জয়নগরের বিধায়ক তাঁকে প্রচুর মোয়া পাঠান। তিনি নিজে সেগুলি খেতে পারেন না মোটা হয়ে যাবেন বলে। তাই অন্যদের দিয়ে দেন। বারুইপুর থেকে ফলও যায় তাঁর কাছে। তিনি তা সবই দিয়ে দেন বলে জানান। মমতা জানান, তিনি সকালে শুধু চা আর সামান্য খান, তার পর রাতের খাবার খান। (Jaynagarer Moa)

জয়নগরের মোয়া GI পণ্যের শিরোপা পেয়েছে, তাই কারিগরদের এদিন অভিনন্দনও জানান মমতা। তিনি বলেন, "জয়নগরের মোয়া GI পণ্য হয়েছে। বিশ্ববিখ্যাত হয়েছে জয়নগরের মোয়া। তাই মোয়া তৈরির কারিগর, যাঁরা মোয়া বিক্রি করেন, তাঁদের বলি জয় হোক, জয় হোক, জয় হোক। জয় হে, জয় হে, জয়হে। জয়নগরে একটা মোয়ার হাব তৈরি করছি ২.৫ কোটি টাকা। এর ফলে যত মোয়া, সব এক জায়গা থেকে পেয়ে যাবেন আপনারা।"

আরও পড়ুন: Ram Mandir: ৯০-র পুরস্কার এল চব্বিশে ? রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র পেলেন আসানসোলের ব্যবসায়ী

এর পাশাপাশি, সুন্দরবনের মধুর GI প্রাপ্তির কথা জানিয়েও সকলকে অভিনন্দন জানান মমতা। বলেন, "সুন্দরবনের মধু...সুন্দরবনের পণ্যের নাম সুন্দরিণী রেখেছিলাম আমি। আজ সুন্দরিণী মধুও বিশ্ববিখ্যাত হয়েছে, GI হয়েছে। মৌমাছি, বোলতার কামড় খেয়ে যাঁরা মধু সংগ্রহ করেন, সেগুলিকে খাবার যোগ্য করে তোলেন, তাঁদের অভিনন্দন। মধু শরীরের জন্য অত্যন্ত ভাল। আপনাদের জেলার মুকুটে দু'দুটি স্বর্ণপালক সংযোজিত হল।"

জায়গা বিশেষে বিখ্যাত পণ্যগুলিকে ভৌগলিক ভাবে চিহ্নিকরণকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI বলে।  এর আওতায় মেধাস্বত্ব হাতে আসে। ফলে কারিগরদের ঠকানো যায় না। এমনকি চ্যুতি-বিচ্যুতি হলে কারিগররা আইনি পদক্ষেপ করতে পারেন। পণ্য রফতানির ক্ষেত্রেও এই GI প্রাপ্তি সহায়ক।  বাংলা-সহ গোটা দেশের এমন একাধিক পম্য রয়েছে, যেগুলি একটি বিশেষ অঞ্চলেই তৈরি হয় এবং সেখানকার পণ্য হিসেবেই খ্যাতি। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget