এক্সপ্লোর

Mamata Banerjee: বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে সোমবার জঙ্গলমহলে মমতা, পরিদর্শন করবেন বন্যা কবলিত এলাকাও

সোমবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: রাত পোহালেই জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। এদিন গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঝাড়গ্রাম স্টেডিয়ামে উপস্থিত হন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সোরেন এবং ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাতো।
 
প্রস্তুতি পরিদর্শনে এসে প্রাক্তন সাংসদ বলেন, "সোমবার জঙ্গলমহলের মা, দেশের মা আমাদের জঙ্গলমহলে আসছেন। সমস্ত জঙ্গলমহলবাসীর কাছে আমার অনুরোধ সকলে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালুন ও শঙ্খধ্বনী দিন। আর বলুন সুস্বাগতম।" 

সোমবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে যোগদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

প্রশাসন সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ঝাড়গ্রাম আসবেন। তিনি বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের উদ্বোধন করে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানাবেন। সোমবার রাত্রি যাপন করবেন টুরিস্ট কমপ্লেক্সে। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক আমন্ত্রিতদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে। 

এরপর, মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। তাই মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরকে সফল করে তোলার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি চলছে জোর কদমে। জানান হয়েছে সোমবার ঝাড়গ্রাম রাজ কলেজ এর হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে। সেখান থেকে তিনি যাবেন রাজবাড়ী টুরিস্ট কমপ্লেক্সে। 

এরপর ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি যোগ দিবেন।তাই ঝাড়গ্রাম শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর কাজ চলছে। 

বিধানসভা ভোটে মমতাকে উজাড় করে ভোট দিয়েছিল জঙ্গলমহল। এরপর এই প্রথমবার ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী। এখানে এসে তাই কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget