এক্সপ্লোর

Mamata Banerjee: তৃণমূলে দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা, 'এদেরকে বারবার ক্ষমা করা যায় না' ! কাদেরকে ইঙ্গিত ?

Mamata On TMC Worker: দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা, কী বললেন তিনি ?

কলকাতা: একে দুর্নীতির মামলায় গলা অবধি ডুবে জেরবার রাজ্যের শাসকদল। একের পর এক নেতা, মন্ত্রীরা জেলে গিয়েছেন। কেউবা প্রাক্তন, বহিষ্কৃত দল থেকে। কেউবা ফিরেছেন তিহার থেকে। তা নিয়ে বিরোধীরদের নিশানার মুখে বারবার পড়তে হয়েছে দলকে। কিন্তু এবার বিরোধীরা নয়, বরং দলীয় কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। আর এবার সাম্প্রতিকালের নয়া সংযোজন দলবিরোধী মন্তব্য। পরে চাপের মুখে পড়ে ক্ষমাও চেয়ে নিতে দেখা যাচ্ছে শাসকদলের শীর্ষ নের্তৃত্বকে। এই তালিকায় কে নেই। জেলা নের্তৃত্ব থেকে শুরু করে একেবারে শীর্ষ নের্তৃত্ব সকলেই প্রায় রয়েছে। কিন্তু এবার আর ক্ষমা চাওয়াতেই যবনিকা পড়বে না। এদিন পরিষদীয় দলের বৈঠকে কারও নাম না করেই সাফ বার্তা মমতার।

এদিন তৃণমূলে একের পর এক দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। 'দলবিরোধী কথা বলে ক্ষমা চাইছেন অনেকে। এদেরকে বারবার ক্ষমা করা যায় না', পরিষদীয় দলের বৈঠকে সাফ বার্তা মমতার। গতবছর পুজোর আগে, দলের প্রবীণ তথা নবীন সদস্য নিয়ে জলঘোলা হয়েছিল। দলেরই মধ্যে 'মমতা ও অভিষেক শিবির' বলে বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল। ইদানিংকালে সোশ্যালে বেশ ভাল মতোই সক্রিয় হতে দেখা যায় তৃণমূলের হেভিওয়েটদের একে, অন্যের বিপরীতে। কথা বলতে বলতে দল বিরোধী কথা বলে, পরে ক্ষমা চাওয়ার উদাহরণও কম নয়। সাংসদ থেকে দলের সাধারণ তৃণমূল কর্মী, কেউ কম যান না। তবে অনেকে অতীতে বিতর্কিত কথা বলে, বহিষ্কৃত হয়েছেন। যদিও সবার ক্ষেত্রে সমান নয়। 

লোকসভা ভোটের আগে, আবার আরও একটা ইস্যুও সামনে এসেছিল। তা হল ঠিক দল বিরোধী নয়, বরং বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করার অভিযোগ উঠেছিল। যদিও বুদ্ধিমত্তার জোরে, বৈতরীণি পার করেছিলেন সেই সাংসদ। তবে চব্বিশ সালের শেষ থেকে, ২৫ এর গোড়ায় দলবিরোধী মন্তব্যে বারবার উঠে আসছে। আবার দলেরই একাংশের চাপে পড়ে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। কিন্তু কথাটা হল, 'বারবার ক্ষমা করা যায় না', বলতে কাদের কথা বলতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো ? তবে কি অন্দরে ইতিমধ্যেই তালিকা তৈরি ? সময় তা জানান দেবে।

আরও পড়ুন, দিল্লিতে BJP-র জয়ে কুছ পরোয়া নেহি, 'দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এ আমরাই ফিরব..', বললেন মমতা !

অপরদিকে, দলের রাশ তাঁরই হাতে, এদিন ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'তৃণমূলের ছাত্র-যুব যাবতীয় শাখা সংগঠন এবং ব্লক কমিটি গঠনে তোড়জোড় শুরু করুন', বিধায়কদের বললেন তৃণমূলনেত্রী, ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ। অরূপ বিশ্বাসের কাছে ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ।'বিধায়কদের নামের তালিকা জমা পড়লে তবে কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget