এক্সপ্লোর

Mamata Banerjee: আইপ্যাকের সঙ্গে সম্পর্ক নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত? কালীঘাটে শুরু বৈঠক

Mamata Banerjee Meeting: মমতার ডাকে জরুরি বৈঠকে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে তৃণমূলের (TMC) অন্দরে শুরু হয়েছে 'গৃহসংঘাত'। কেউ সুর চড়িয়েছেন সমর্থনে। কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করেছেন। এই নিয়ে দ্বন্দ্বের পরিস্থিতি শুরু ঘাসফুল শিবিরে। সেই আবহেই শনিবার কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ব্যক্তি, এক পদ নিয়ে বিতর্কের মধ্যেই কালীঘাটে বৈঠক।

এদিকে,  মমতার ডাকে জরুরি বৈঠকে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় , অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্যরা।  দলের শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। এমনকী, আইপ্যাকের সঙ্গে সম্পর্ক নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মমতা, তৃণমূল অন্দরের তরফে এই খবর পাওয়া গিয়েছে। এবছর সাংগঠনিক রদবদল নিয়েও আজ ঘোষণা করতে পারেন তৃণমূলনেত্রী। 

প্রসঙ্গত, প্রশান্ত কিশোরের (Prashant Kishor)  সংস্থার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের গাঁটছড়া শেষের পথে। আইপ্যাকের ( I-PAC)  সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে এগোচ্ছে তৃণমূল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে বিভ্রান্তি-ক্ষোভ-বিক্ষোভের আবহে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন বলে সূত্রের খবর। ১০৭টি পুরসভার ভোটের জন্য শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, সূত্রের খবর, ওয়েবসাইটে যে তালিকা আপলোড করা হয়, তাতে দেখা যায়, দু’টি তালিকার মধ্যে বেশ কিছু অমিল রয়েছে। এরপরই জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ।      


পুরভোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তি এবং বিক্ষোভের আবহে, আইপ্যাক-তৃণমূলের বিচ্ছেদের জল্পনা নিয়ে, আক্রমণ শানাতে দেরি করেনি বিরোধীরা। বিজেপির আইটি সেলের প্রধান এবং এরাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য আনন্দবাজারের প্রতিবেদনের ছবি ট্যুইট করে লিখেছেন, বাংলা-সহ যেসব রাজ্যে আইপ্যাক তৃণমূলকে সাহায্য করছিল, সেখানে এই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget