এক্সপ্লোর

Mamata Banerjee:দলের রাশ কার হাতে? পরিষদীয় দলের বৈঠকে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

TMC: ফের একবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দিলেন দলের রাশ তাঁরই হাতে।

কলকাতা: দলের রাশ তাঁরই হাতে, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি, গ্রামীণ এলাকার জন্য় অঞ্চল ও ব্লক কমিটি এবং শহরাঞ্চলের জন্য় টাউন কমিটি নতুন করে গঠনের বার্তা দিলেন তৃণমূলনেত্রী। তাৎপর্যপূর্ণ বিষয়, ২১ জুলাইয়ের মঞ্চে থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু সোমবারের বৈঠকে অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

ফের মিশন নবান্নে ঝাঁপিয়েছে বিজেপি। লক্ষ্য় চতুর্থবারের জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখ্য়মন্ত্রী হওয়া আটকানো। আর এই আবহেই ফের একবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দিলেন দলের রাশ তাঁরই হাতে। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের জল্পনা যখন দিনে দিনে জোরাল হচ্ছে, তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দলের সাংগঠনিক রদবদল নিয়েও সোমবার তাৎপর্যপূর্ণ নির্দেশ দেন তৃণমূল নেত্রী। গ্রামীণ এলাকার জন্য় অঞ্চল ও ব্লক কমিটি এবং, শহরাঞ্চলের জন্য় টাউন কমিটি নতুন করে গঠনের বার্তা দেন তিনি। বলেন, ২৫ ফেব্রুয়ারির মধ্য়ে, প্রতিটি পদের জন্য তিনটে করে নাম, অরূপ বিশ্বাসের কাছে তৃণমূল বিধায়কদের জমা দিতে হবে।       

                                                         

 

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২১ জুলাইয়ের মঞ্চে থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, সেই সংক্রান্ত রিপোর্টও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হল, সোমবারের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গে অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রাজনৈতিক উত্তরাধিকারী নিয়ে জল্পনার মধ্য়েই সোমবারের বৈঠকে তিনি বলেন, "আমার কোনও পরিবার নেই। দলই হচ্ছে আমার পরিবার। মানুষই আমার পরিবার। তৃণমূলের শাখা সংগঠনগুলিতেও রদবদলের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।'' পাশাপাশি একাধিক নেতা-মন্ত্রী-বিধায়কদের উদ্দেশ্য়ে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বললেন, দল-বিরোধী মন্তব্য় কোনওভাবেই গ্রহণযোগ্য় নয়। একই ভুল বারবার করলে ক্ষমা করা যায় না। পাশাপাশি, দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও একাধিক নেতাকে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী। 

আরও পড়ুন: Cyber Fraud: চাকরির টোপ দিয়ে সাইবার 'প্রতারণা', দমদম থেকে ১৮ জনকে আটক করল পুলিশ

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget