এক্সপ্লোর

Mamata Banerjee: 'বলছে আমি নাকি চোর, আমি অন্যের পয়সায় এককাপ চা পর্যন্ত খাইনি', পাল্টা মমতা

Mamata Banerjee Comments: সোমবার, বিধানসভায় ফের ওঠে 'চোর স্লোগান'। যা নিয়ে এবার পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

নয়া দিল্লি: রবিবার তিন রাজ্যে বিজেপির (BJP) জয়ের পর থেকেই আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি শিবির। বিজেপির তিন রাজ্য জয়ের পর থেকেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, সোমবার বিধানসভায় লাড্ডু বিলি করে চোর চোর স্লোগান তুলবেন তিনি ও তাঁর দলের বিধায়করা। সেই মতোই সোমবার, বিধানসভায় ফের ওঠে 'চোর স্লোগান'। যা নিয়ে এবার পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 

শুভেন্দুর চোর স্লোগানের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বলছে আমি নাকি চোর, আমি অন্যের পয়সায় এককাপ চা পর্যন্ত খাইনি, আমি মানুষের সকাল হয়েই থাকব'। 

এদিন দুপুরে বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। লাডডু বিলি করে, ঢাক-ঢোল বাজিয়ে তিন রাজ্যে জয়ের বিজয়োল্লাসে মাতেন বিজেপির বিধায়করা। 'মমতা চোর' লেখা টি-শার্ট পরে মিছিল করেন বিজেপি বিধায়করা। 

তবে শুধু মমতা নয়। শুভেন্দুর 'চোর' স্লোগানের পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে পকেটমার বলে অভিহিত করেছেন।  'যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা নিতে দেখা গেছে তিনি অন্যকে চোর বলেন কীভাবে ?' নারদকাণ্ডের প্রসঙ্গে উল্লেখ করে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন, 'বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আসছে না টাকা'! কোদাল হাতে রাস্তা সংস্কারে নামলেন প্রধান

বিজেপির জয়ের পরই সরাসরি মমতাকে আক্রমণ করেন শুভেন্দু। বিজেপি নেতা বলেন, মমতা হারবে সব জায়গাতে। চোর চোর চোর, মমতা চোর, সাফ সাফ সাফ, সাফ হবে। পুরো সাফ হয়ে যাবে।

যদিও এর পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'যে সব থেকে বেশি চেল্লাচ্ছে, তাঁকে টাকা নিতে টিভির পর্দায় দেখা গেছে। চোরটা কে? নিজেই পকেট কেটে, একটু দৌড়ে গিয়ে, পালিয়ে গিয়ে তারপর চোর চোর বলে চেল্লাত, বিজেপির নেতারা হচ্ছে ওই পকেটমার। আমি তো বলেছি, নারদায় যাঁরা যুক্ত রয়েছে, যেমন ২০২১ সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতার আসার পরে, সঙ্গে সঙ্গে ৭ দিনের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, ববি হাকিমদের গ্রেফতার করা হল। তাহলে নারদের মুখ্যচরিত্রে যিনি ছিলেন, শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হবে না?' 

ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল হোক কিংবা বিজেপি, রাজনীতি এখন যেন উত্তাল 'চোর' স্লোগানেই।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget