এক্সপ্লোর

Mamata Banerjee: '২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে', ডেঙ্গি রুখতে একাধিক বার্তা মমতার

Mamata on Dengue: ডেঙ্গিতে যাতে প্রাণহানি না হয় সেদিকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে।'

ঝিলম করঞ্জাই, কলকাতা: পুজোর (Durga Puja) আগে ঘুম কাড়ছে ডেঙ্গি (Dengue)। শুধু তাই নয়, আগামী ৩ সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গি সংক্রমণ, রাজ্য সরকারকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র। হাসপাতালে হাসপাতালে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর। এই প্রেক্ষিতে ডেঙ্গি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।            


ডেঙ্গিতে যাতে প্রাণহানি না হয় সেদিকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে। হটস্পটগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সেক্ষেত্রে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ'। 

ডেঙ্গি নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে শুরু হয় বৈঠক। বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। ভার্চুয়ালি উপস্থিত সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও। সেই বৈঠকেই ফোনে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে নবান্ন, সূত্র মারফৎ  খবর। 

রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি। ক্রমশ লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। সরকারি মতে সংখ্যাটা ৩ হলেও, বেসরকারি মতে ৪৭। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ তৃণমূল সরকার। এই অভিযোগ তুলে পথে শুক্রবার পথে নামে দুই বিরোধী দল বিজেপি ও কংগ্রেস। 

এদিন, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় বিজেপির মহিলা মোর্চা। বিজেপির সল্টলেকের পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল। কিন্তু স্বাস্থ্য ভবনের অদূরে গার্ডরেল দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা গার্ডরেল ভাঙার চেষ্টার করে বিক্ষোভকারীরা। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। দেখা যায়, পুলিশকে লক্ষ্য করে বালি ছুড়ছে বিক্ষোভকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

এদিন ১৩ ও ১৪ নম্বর বরোয় বিক্ষোভ দেখায় কংগ্রেসও। এরইমধ্যে, ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতিতে, রাজ্যের স্বাস্থ্য দফতরকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। যেখানে বলা হয়েছে, আগামী ৩ সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গি সংক্রমণ। নভেম্বর পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকবে। সেক্ষেত্রে রোগী সংখ্যা বাড়লে যেন তৈরি থাকে হাসপাতালগুলো। পর্যান্ত টেস্ট কিট রাখতে হবে। ডেঙ্গির হটস্পট চিহ্নিত করতে হবে।                                                                 

 

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget