এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলায় স্বাধীনতাই আসল স্বাধীনতা, যা খুশি করতে পারেন, বলতে পারেন', স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মন্তব্য মমতার

Mamata Banerjee Quotes: এদিন মমতা বলেন, 'বাংলায় আসল স্বাধীনতা, যা খুশি করতে পারেন। বলতে পারেন। পড়তে পারেন, কোথাও কোনও বাধা নেই। '

কলকাতা: রাত পোহালেই স্বাধীনতা দিবস। বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকে বিহারে এসআইআর মামলায় সুপ্রিম-নির্দেশ থেকে স্বাধীনতা দিবসে বাঙালি অস্মিতাকে ফের বক্তব্যে স্থান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা বলেন, 'বাংলায় আসল স্বাধীনতা, যা খুশি করতে পারেন। বলতে পারেন। পড়তে পারেন, কোথাও কোনও বাধা নেই।  কারণ আমরা ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রামকৃষ্ণদেবের কথামৃত পড়ে বড় হয়েছি। নেতাজির লড়াইতে অনুপ্রাণিত হয়েছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম, বিনয়-বাদল-দীনেশ- বাংলাতেই সব। বাংলা ভাষাতেই জাতীয় সঙ্গীত তৈরি হয়েছিল।' 

মুখ্যমন্ত্রী এও বলেন, 'বাংলা নিয়ে আমরা গর্ব করি, তার অনেক কারণ আছে। স্বাধীনতা আন্দোলনে যাঁরা অগ্রণী, তাঁদের মধ্যে সবার আগে বাংলা'।                                    

এদিকে, বিহারে এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে ৬৫ লক্ষের নাম কেন বাদ দেওয়া হল সেই কারণও যেমন দেখাতে হবে, নামও প্রকাশ করতে হবে। পাশাপাশি আধার কার্ড যে বৈধ প্রমাণ তাও মানতে হবে। এই প্রসঙ্গ টেনেই মমতা বলেন, 'আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আধার কার্ড গ্রহণ করতে হবে। এই মামলা প্রথম আমাদের দলের একজন সাংসদই করেছিলেন। বাংলায় ভোটার তালিকায় শেষ সংশোধন হয়েছে ২০০২ সালে। আমরা দেখলাম রেশন কার্ড বাতিল করে দিয়েছে। মারাত্মক যেটা বলেছিল, বাবা-মায়ের জন্মের প্রমাণ দিতে হবে। ১৯৮২ সালে ক'জনের বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট আছে? কী করে থাকবে, তখন তো সবার বাড়িতে জন্ম হত। প্রায় ৫০ বছর আগে যে জন্মেছে, সে জন্মের প্রমাণপত্র কীভাবে পাবে? পাসপোর্ট ক'টা লোকের আছে? দেশভাগের পর যাঁরা এসেছিলেন, তাঁরা নথি কোথায় পাবেন?'

মমতার কথায়, 'বাংলায় কথা বলা কি অপরাধ? কালকেও মুম্বইয়ে কান কেটে নেওয়া হয়েছে। বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। অসম সরকার এই রাজ্যে নোটিস পাঠিয়ে দিচ্ছে। আমাদের এখানে যাদের স্কিল আছে, তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে। বাংলায় কাজ করে বাইরের রাজ্যের দেড় কোটি মানুষ। বাইরের রাজ্যের দেড় কোটি মানুষকে আমরা সুরক্ষা দিই। আমায় দিল্লি গেলে কৈফিয়ত দিতে হবে? বলছে বাংলা ভাষাকে ওরা স্বীকৃতি দিয়েছে'।          
 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget