এক্সপ্লোর

Mamata Banerjee: ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে পাবেন কারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ

কলকাতা: এরাজ্যের মহিলাদের জন্য সুখবর। ডিসেম্বর থেকে আরও মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) সুবিধা। বৃহস্পতিবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। 

নতুন করে কারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার?                  

লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। আর সেদিনই লক্ষ্মীর ভাণ্ডারে আরও নাম নথিভুক্ত হওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন করে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে যুক্ত করা হল। এটা আজীবন পাবেন। বছরে ৬২৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্যের। সংখ্যাটা হবে ২ কোটি ২১ লক্ষ। ১ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে।'' 

এদিন মুখ্যমন্ত্রী বলেন,আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অমূল্য সম্পদ। সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে যে আবেদনগুলি পাই, সেগুলি সবই দেখি। তাতে এখনও পর্যন্ত প্রায় ২৪ হাজারের মতো আবেদন পেয়েছিলাম। তাছাড়াও দুয়ারে সরকারের মাধ্যমে অনেক আবেদন এসেছে। সেসব মিলিয়ে আগামী ডিসেম্বর মাসের ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে নতুন করে এই টাকা দেওয়া হবে। ডিসেম্বর মাস থেকেই তাঁরা টাকা পাবেন। তাঁরা যতদিন বেঁচে থাকবেন। এর জন্য বছরে ৬২৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। অন্য রাজ্যে অনেক শর্ত আছে। বাংলায় নেই। একটা পরিবারে চার জন মহিলা থাকলেও পায়। এটা তাঁদের গর্ব। অন্য রাজ্যে সাইকেল, স্মার্ট ফোন থাকলে পাওয়া যায় না, বাংলায় এমন কোনও শর্ত নেই। আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ব বোধ করি। আমাদের তফশিলি জাতি উপজাতি শ্রেণিভুক্তরা ১২৫০ টাকা ইতিমধ্যেই পায়। সাধারণরা ৫০০ ছিল ওটা ১০০০ করা হয়েছে বাড়িয়ে। যে কোনও রাজ্যের সঙ্গে মিলিয়ে দেখান, যাঁরা শুরু করেছেন দু মাস-তিন মাসের জন্য, মিলিয়ে দেখান তো এই পরিমাণ কোথাও আছে কিনা। শুধু তাই নয়, বিধবা ভাতায় আবেদন করতে হবে না। ৬০ বছর হলে স্বাভাবিকভাবেই চলে যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget