এক্সপ্লোর

Mamata Banerjee:'লড়াই করেও নেতাজির জন্মদিনকে এখনও জাতীয় ছুটির দিন করতে পারলাম না, আমায় ক্ষমা করবেন': মমতা

Mamata Banerjee on Netaji: এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি বলেছিলাম ছাই চাই না, ছাই দিয়ে আগুন চাপা চায় না।'

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী উদ্‍যাপন অনুষ্ঠান। আজ রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা নেতাজি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের অনুসারী। আমরা নেতাজির জন্মদিন জানলেও আজও জানি না নেতাজির মৃত্যুদিন। আমাদের সরকার আসার পর আমি ৬৪টি ফাইল প্রকাশ্যে এনেছিলাম। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল অনুসন্ধান করব। নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। তার বদলে হয়েছে নীতি-আয়োগ, যার নীতি নেই আয়োগও নেই। দেশের নেতা তাকেই বলে যাঁর চারপাশে থাকে বিভিন্ন ধর্মের মানুষ। কিন্তু আজ তাঁর দেখা কোথাও নেই।'

এরপরই আবেগবিহ্বল হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, 'আমি গত কুড়ি বছর ধরে চেষ্টা করেও নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পারিনি। অথচ আমাদের দেশে রাজনৈতিক প্রচারের দিনেও ছুটি ঘোষণা করা হয়। মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো। আমি বলেছিলাম ছাই চাই না, ছাই দিয়ে আগুন চাপা চায় না। আমাদের জীবন্ত নেতাজিকে চাই। নেতাজি আমাদের সেন্টিমেন্ট। জন্মদিনে তাঁর পথেই যেন চলতে পারি, সেটাই স্মরণ করছি।'       

আরও পড়ুন, "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব", নেতাজির দৃপ্তকণ্ঠের এই ভাষণই আগুন জ্বালিয়েছিল পরাধীন মননে

অন্যদিকে, নেতাজির জন্মদিন উপলক্ষে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আমি এবং আমরা বিশ্বাস করি, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হত না। এবং ভারতবর্ষের সকলের মুখে হাসি ফুটত, দারিদ্রতা এবং বেকারত্ব দুর্নীতি ভারতবর্ষ থেকে সমূলে উৎপাটিত হত।' নন্দীগ্রামের রেয়াপাড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান। আয়োজক অরাজনৈতিক সংগঠন, নেতাজি-গান্ধীজি মর্মর মূর্তি স্থাপন কমিটি। অনুষ্ঠানে হাজির ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। নেতাজিকে শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা।                                                                              

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget